নরসিংদী
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নরসিংদীর শিবপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৮ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নরসিংদীতে ডাকাতের আক্রমণে নিহত ১

নরসিংদীতে ডাকাতের আক্রমণে নিহত ১

নরসিংদীর মাধবদীতে ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে দুই মাসের এক শিশুর পা মুচড়ে দেয়ার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি চাচী ফারজানা আক্তার লতাকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

নরসিংদীতে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু, আহত ২

নরসিংদীতে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু, আহত ২

নরসিংদীর রায়পুরায় খালের পানিতে গোসল করতে নেমে একই সঙ্গে চারকন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ শিশু গুরুত্বর আহত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নরসিংদীতে পরিচ্ছন্নতা কর্মী বুবি হত্যা; ৫ আসামির ৩ দিনের রিমান্ড

নরসিংদীতে পরিচ্ছন্নতা কর্মী বুবি হত্যা; ৫ আসামির ৩ দিনের রিমান্ড

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী বুবি বেগম হত্যা ও টাকা লুটের মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ (রোববার, ১২ জুলাই) নরসিংদীর আদালতে তাদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দিলীপ চন্দ্র সরকার। শুনানি শেষে বিচারক মেশকাতুল ইসলামের আদালত পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃদ্ধা ববি বেগম হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার

বৃদ্ধা ববি বেগম হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার

নরসিংদীতে লুটপাটের শিকার বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ (শুক্রবার, ১০ জুলাই) বিকেলে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান র‍্যাব ১১ অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

জমানো টাকাই কাল হলো বাকপ্রতিবন্ধী বুবির; মৃত্যুর পরও অধরা ঘাতকেরা

জমানো টাকাই কাল হলো বাকপ্রতিবন্ধী বুবির; মৃত্যুর পরও অধরা ঘাতকেরা

নরসিংদীর রায়পুরা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে মারধরের শিকার হয়ে ৭০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম ওরফে বুবির মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত, তাদের কোনো স্পষ্ট পরিচয়ও মেলেনি এখনো।

নরসিংদীতে মাটির ঘরের দেয়াল ধসে শিশু নিহত

নরসিংদীতে মাটির ঘরের দেয়াল ধসে শিশু নিহত

নরসিংদীর রায়পুরায় টানা অতিবৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা আক্তার (৮) নামে এক শিশুরে মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৮ জুলাই) দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান।

নরসিংদীতে অনিয়মের দায়ে হাসপাতালকে জরিমানা ও সিলগালা

নরসিংদীতে অনিয়মের দায়ে হাসপাতালকে জরিমানা ও সিলগালা

নরসিংদী শহরের পুরাতন কান্দাপাড়া এলাকায় অবস্থিত গ্রিন লাইফ (প্রাঃ) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটির এক্স-রে কক্ষটি সিলগালা করে দেয়া হয়েছে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে তিন শিশুর মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৪ জুলাই) বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামের এক পুকুরে এ ঘটনা ঘটে বলে জানান মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা।

‘ট্রান্সফার-বদলে আমি বিশ্বাস করিনা, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত’

‘ট্রান্সফার-বদলে আমি বিশ্বাস করিনা, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত’

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত। ট্রান্সফার বা বদলে আমি বিশ্বাস করিনা। আজ (শনিবার, ৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

নরসিংদীতে এইচএসসি পরীক্ষায় পুরাতন প্রশ্ন, ২ শিক্ষক প্রত্যাহার

নরসিংদীতে এইচএসসি পরীক্ষায় পুরাতন প্রশ্ন, ২ শিক্ষক প্রত্যাহার

নরসিংদীতে এইচএসসি পরীক্ষায় প্রথম দিনে নরসিংদী সরকারি মহিলা কলেজের সাব-সেন্টারের একটি কক্ষে বেশকিছু শিক্ষার্থীকে নৈর্ব্যক্তিক পরীক্ষায় বিগত সন অর্থাৎ ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) বাংলা প্রথমপত্র পরীক্ষা গ্রহণকালে নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০১ নম্বর রুমে এই ঘটনা ঘটে। এটি সরকারি মহিলা কলেজের সাব-সেন্টার।