
ফ্রান্সের জয়রথ চলছেই, তুরস্ককে হারিয়ে ইতালির স্বস্তি
উয়েফা নেশনস লিগ
ডাগআউটে মাস্টারমাইন্ড জিনেদিন জিদান আর মাঠে তরুণ তুর্কি মাইকেল ওলিসে— এই দুইয়েই কপোকাত বেলজিয়াম, ফ্রান্সের কাছে হেরেছে ১-০ ব্যবধানে। দুই ম্যাচে টানা জয়ে নেশনস লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে ফরাসিরা। দিনের অন্য ম্যাচে কোচ মানচিনির হাত ধরে তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে এবারের নেশনস লিগে প্রথম জয়ের দেখা পেলো ইতালি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি, ভেটো ক্ষমতা নিয়ে প্রশ্ন
চলমান বৈশ্বিক যুদ্ধ ও অস্থিতিশীলতার মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার ও ভেটো ক্ষমতা অবসানের দাবি উঠেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বর্তমান ভেটো ব্যবস্থাকে অন্যায্য এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হিসেবে উল্লেখ করেছেন। বর্তমান বাস্তবতা তুলে ধরতে নিরাপত্তা পরিষদের জরুরি সংস্কারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তবে এসব আহ্বান বাস্তব রূপ নেয়া কতটুকু সম্ভব তা নিয়ে রয়েছে সংশয়। কারণ তা বাতিলে প্রয়োজন হবে ৫ স্থায়ী রাষ্ট্রের সমর্থন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বাতিলের দাবি এরদোয়ানের, আদৌ সম্ভব?
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা বিলুপ্তির আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বর্তমান ভেটো ব্যবস্থাকে ‘অন্যায়’ উল্লেখ করে তিনি বলেন, এই ব্যবস্থা বৈশ্বিক স্থিতিশীলতা ও শান্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে রিয়াদে ত্রিদেশীয় সামরিক প্রধানদের বৈঠক
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরবের সুরক্ষায় একাট্টা হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আগস্ট মাসে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার লক্ষ্যে তিন দেশের সামরিক প্রধানরা জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন।

কৃষ্ণসাগরে জাহাজ চলাচল সুরক্ষিত রাখার আহ্বান; স্থায়ী শান্তির উদ্যোগ নিতে চায় তুরস্ক
কৃষ্ণসাগরে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের বাণিজ্যিক জাহাজে হামলাকে ‘অনভিপ্রেত ও ব্যাখ্যাতীত’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা জানান তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ১১
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি উচ্চবিদ্যালয়ের বাইরে গুলির ঘটনায় ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মক্কা চুক্তিতে নতুন দেশ নেয়ার পরিকল্পনা নেই: পাকিস্তান
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোট মূলত একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা এবং আপাতত এই জোটে নতুন কোনো দেশ নেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে পাকিস্তান। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) ইসলামাবাদে এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ কথা জানান। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইস্তাম্বুলের উপকূলে দুই জাহাজের সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ
তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের উপকূলে দুটি তুর্কি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের সংঘর্ষের পর একটি জাহাজ ও তার ১০ সদস্যের নাবিকদলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধার অভিযান শুরু করেছে তুরস্কের কোস্ট গার্ড। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যেই শক্তিশালী হচ্ছে মক্কা প্রতিরক্ষা জোট
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে নতুন করে সংঘাতের মধ্যেই এবার স্থায়ী নিরাপত্তা কাঠামোর দিকে অগ্রসর হচ্ছে মক্কা প্রতিরক্ষা চুক্তি। এমনকি, এ চুক্তির বিষয়বস্তু এবং পরবর্তীতে কারা যোগ দিতে পারে তাও খতিয়ে দেখছে জোটের প্রতিষ্ঠাতা সদস্য সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। গতকাল (সোমবার, ৩১ আগস্ট) ইস্তাম্বুলে জোটের প্রথম বৈঠকে এ বিষয়ে একমত হয়েছের এ তিনদেশের প্রতিনিধিরা। তবে, প্রশ্ন থেকেই যায় তাদের এ প্রতিরক্ষা চুক্তির ভবিষ্যৎ নিয়ে।

সোমালিয়া উপকূলে তুরস্কের নৌবাহিনীর সহায়তায় জাহাজ উদ্ধার, নিহত ১৪ জলদস্যু
সোমালিয়ার জলসীমায় জলদস্যুদের কবলে পড়া একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করেছে তুরস্কের নৌবাহিনী ও সোমালিয়ার সশস্ত্র বাহিনী। কয়েক দিনের এই যৌথ অভিযানে ১৪ জন জলদস্যু নিহত হয়েছে বলে গতকাল (শনিবার, ২৯ আগস্ট) জানিয়েছে সোমালিয়া সরকার। আরব নিউজে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইস্তাম্বুলে প্রথম প্রতিরক্ষা বৈঠকে বসছে তুরস্ক, সৌদি ও পাকিস্তান
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে সই হওয়া যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত কমিটির প্রথম বৈঠক আগামীকাল (সোমবার, ৩১ আগস্ট) ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের গোপন বিমান বদল ঘিরে বিতর্ক; সাংবাদিক ও সহকারীদের ‘ঢাল’ হিসেবে ব্যবহারের অভিযোগ
গত জুলাইয়ে তুরস্ক সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত গোপনে ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে সরিয়ে নেয়ার ঘটনায় মার্কিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি থেকে ট্রাম্পকে বাঁচাতে তাকে বিমানবন্দরের খাবার সরবরাহকারী ট্রাকে করে সরিয়ে নেয়া হয়। অথচ ওই বিমানেই রয়ে গিয়েছিলেন তার জ্যেষ্ঠ সহযোগী ও সাংবাদিকেরা, যা তাদের চরম ঝুঁকির মুখে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।