Recent event
জেলে
সুন্দরবন থেকে ১০ মণ শিকার নিষিদ্ধ মাছসহ ২২ জেলে আটক

সুন্দরবন থেকে ১০ মণ শিকার নিষিদ্ধ মাছসহ ২২ জেলে আটক

সুন্দরবন থেকে শিকার নিষিদ্ধ ১০ মণ শাপলা পাতা মাছসহ ২২ জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় মৎস্য শিকারের সরঞ্জামসহ ২টি ট্রলার জব্দ করা হয়। গতকাল (শনিবার, ২১ ফেব্রুয়ারি) আটক জেলেদের নিয়ে লোকালয়ে ফেরে বনবিভাগের সদস্যরা।

কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ট্রলিং বোট-মাছসহ ৫৩ জেলে আটক

কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ট্রলিং বোট-মাছসহ ৫৩ জেলে আটক

কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ৩টি আর্টিসানাল ট্রলিং বোট, ৩০টি ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ৫৩ জন জেলেকে আটক করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

মাছশূন্য ঝালকাঠির নদী, অনিশ্চয়তায় জেলেদের জীবিকা

মাছশূন্য ঝালকাঠির নদী, অনিশ্চয়তায় জেলেদের জীবিকা

ঝালকাঠির দুটি গুরুত্বপূর্ণ নদী সুগন্ধা আর বিষখালী। একসময়ের দেশি মাছের ভাণ্ডার এ নদী দুটি এখন মাছশূন্য। নদীর বুক ফাঁকা, জেলেদের জীবিকা অনিশ্চিত। মৎস্য বিভাগ বলছে, দূষণ, নাব্যতা হ্রাস, অবৈধ জাল আর ডুবোচরের কারণে কমছে মাছের প্রজনন।

বরগুনায় নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

বরগুনায় নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ

নিষেধাজ্ঞা শেষে বরগুনার বিষখালি নদীতে ইলিশ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। তবে জেলেরা বলছেন, নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না তাদের জালে। যে ইলিশ ধরা পড়ছে তার সাইজ একেবারেই ছোট, এক কেজির উপরে ইলিশ একেবারেই ধরা পড়ছে না তাদের জালে।

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

মা ইলিশ সংরক্ষণে দেশের নদী ও সাগরে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে ইলিশ শিকারে যেতে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। ইলিশের প্রজনন শেষে জালে বিপুল মাছ ধরা পড়বে বলে আশা জেলেদের। তবে নিষেধাজ্ঞার সময়ে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের।

কাল থেকে শুরু হচ্ছে ২২ দিন ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা

কাল থেকে শুরু হচ্ছে ২২ দিন ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা

মা ইলিশ রক্ষায় চাঁদপুরসহ দেশের ছয়টি অভয়াশ্রমে শুরু হচ্ছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। কাল থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন চলবে কর্মসূচি। অভিযান সফল করতে সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। এদিকে, ভরা মৌসুমেও জালে ধরা পড়েনি আশানুরূপ ইলিশ। এতে চরম হতাশায় জেলেরা। সময়সীমা পেছানোর দাবি তাদের।

দুই সপ্তাহ পেরোলেও খোঁজ মেলেনি ভোলার ১৯ জেলের

দুই সপ্তাহ পেরোলেও খোঁজ মেলেনি ভোলার ১৯ জেলের

দুই সপ্তাহ পার হলেও এখনো খোঁজ মেলেনি সাগরে ইলিশ ধরতে গিয়ে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ভোলার ১৯ জেলের। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। জেলেদের প্রকৃত অবস্থা ও সরকারিভাবে বিষয়টি নিশ্চিত হতে না পেরে চরম হতাশা তারা। আটক জেলেদের ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছেন স্বজনরা।

ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধে নোয়াখালীতে মানববন্ধন-বিক্ষোভ

ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধে নোয়াখালীতে মানববন্ধন-বিক্ষোভ

নদী ও সাগরে ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ ও মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তনের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলে ও মংস্যজীবীরা। আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়ার চরইশ্বর ইউনিয়নের কাজিরবাজার ঘাটে স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

মিয়ানমার জলসীমায় প্রবেশকারী ১২২ জেলেকে ফেরত এনেছে কোস্টগার্ড

মিয়ানমার জলসীমায় প্রবেশকারী ১২২ জেলেকে ফেরত এনেছে কোস্টগার্ড

কক্সবাজারের নাফ নদীতে আন্তর্জাতিক আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় প্রবেশ করা ১৯টি ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত এনেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে শাহপুরীর দ্বীপ মোহনা সংলগ্ন নাফনদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ফেরত আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

পটুয়াখালীর আলীপুর ও মহিপুর মৎস্যবন্দর: সমৃদ্ধি আছে, পুনর্বাসন নেই

পটুয়াখালীর আলীপুর ও মহিপুর মৎস্যবন্দর: সমৃদ্ধি আছে, পুনর্বাসন নেই

পটুয়াখালীতে সমুদ্রকেন্দ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ আলীপুর ও মহিপুর মৎস্যবন্দর। প্রতিদিন শত শত ট্রলার ভিড়ে, কোটি টাকার কেনাবেচায় জমজমাট হয়ে ওঠে এ দুই বন্দর। তবে জীবিকা ও বাণিজ্যে সমৃদ্ধ এ শিল্পে নেই পর্যাপ্ত পুনর্বাসন কার্যক্রম।

সুন্দরবনের নদী থেকে ১৫ জন জেলে অপহরণ; মুক্তিপণ দাবি করছে ‘মুন্না বাহিনী’

সুন্দরবনের নদী থেকে ১৫ জন জেলে অপহরণ; মুক্তিপণ দাবি করছে ‘মুন্না বাহিনী’

পশ্চিম সুন্দরবন সংলগ্ন বিভিন্ন নদী থেকে মুক্তিপণের দাবিতে ১৫ জন জেলেকে অপহরণ করা হয়েছে। গত সোমবার (২৫ আগস্ট) থেকে বুধবার (২৭ আগস্ট) পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন নদী থেকে এ ঘটনা ঘটে।

নাফ নদী থেকে অপহৃত ১২ জেলের খোঁজ নেই

নাফ নদী থেকে অপহৃত ১২ জেলের খোঁজ নেই

কক্সবাজারের টেকনাফ সংলগ্ন নাফনদী থেকে মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক ধরে নিয়ে যাওয়া ট্রলারসহ ১২ জেলের এখনও কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে উদ্বিগ্ন স্বজনরা। ধরে নিয়ে যাওয়া জেলেদের ১১ জন টেকনাফের শাহপরীর দ্বীপের ও একজন উখিয়ার বাসিন্দা। বঙ্গোপসাগর থেকে মাছ ধরে টেকনাফে ফেরার পথে শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী থেকে এদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন, শাহপরীর দ্বীপ জেটি ঘাট ট্রলার মালিক সভাপতি গফুর আলম।