
সিরাজগঞ্জে বেড়েছে গরু চুরি; রাত জেগে গোয়াল পাহারায় খামারিরা
সিরাজগঞ্জে আশঙ্কাজনক হারে বেড়েছে গরু চুরি। বিশেষ করে জেলার তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সলঙ্গায় প্রায় প্রতি রাতেই হানা দিচ্ছে সংঘবদ্ধ চোর চক্র। সম্বল হারিয়ে নিঃস্ব হওয়ার ভয়ে এখন লাঠি আর বাঁশি হাতে রাত জেগে গোয়াল পাহারা দিচ্ছেন প্রান্তিক খামারিরা। পুলিশ বলছে, গরু চুরি বন্ধে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে।

কোরবানি ঘিরে ব্যস্ত সিরাজগঞ্জের খামারিরা; প্রস্তুত ৬ লাখের বেশি পশু
কোরবানি ঘিরে শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের খামারে। কোরবানির জন্য ৬ লাখের বেশি পশু প্রস্তুত করেছেন খামারিরা। তবে, গো-খাদ্যের দাম বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।

ভারতে আটক গরু ফিরে পেতে ফেনীর নুরের নেছার আর্তনাদ
ফেনীর পরশুরামে প্রতিবন্ধী ছেলে গরু চরাতে নিলে সেগুলো ভারতে চলে যায়। পরিবারের আয়ের অবলম্বন গরুগুলো হারিয়ে মানসিক চাপ ও হতাশায় নীরবে আর্তনাদ করছেন নুরের নেছা।

ঈদকে কেন্দ্র করে রাজশাহীতে বেড়েছে মাংসের দাম
ঈদ আনন্দে ভোজনরসিক বাঙালির পাতে চাই নিত্য নতুন পদ। তাই ঈদ কেন্দ্র করে বিক্রি বেড়েছে মাংসের বাজারে। আজ (শুক্রবার, ২০ মার্চ) সকালে রাজশাহীর মাস্টার পাড়া বাজারে দেখা যায় গরু, খাসি, মুরগী, হাঁসের বেচাকেনায় ব্যস্ত হয়ে ওঠেছে মাংস বাজার।

নওগাঁয় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে নিহত ২, আহত ৪
নওগাঁয় ইঞ্জিনচালিত গরুবাহী ভ্যান উল্টে চালক ও গরু ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ ব্যবসায়ী। আজ (শনিবার, ২৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ধামইরহাট উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের তালঝাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে।

মেহেরপুরে ঊর্ধ্বমুখী মাংসের বাজার, কেজিতে ৩০-৫০ টাকা বৃদ্ধি
মেহেরপুরে সব ধরনের মাংসের দাম ঊর্ধ্বমুখী। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে গরুর মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫০ টাকা, খাশির মাংস প্রতি কেজি ১ হাজার টাকা এবং মহিষের মাংস ৮০০ টাকা করে। অন্যান্য মাংসের দামেরও ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি দেখা গেছে।

আশুগঞ্জে ২৫০০ কেজি ভারতীয় গরুর মাংসসহ দু’জন আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভারতীয় গরুর মাংসসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (৪ আগস্ট) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত মাংসের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কেজি। বিষয়টি নিশ্চিত করে রাতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় আশুগঞ্জ থানা পুলিশ।

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দু’জনকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জের ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। সিরাজগঞ্জ নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ভারত সীমান্তে বাংলাদেশিদের গরু আটকে রেখেছে বিএসএফ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে বাংলাদেশি ৮-১০টি গরু ধরে নিয়ে আটকে রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ (রোববার, ১৫ জুন) সকাল ১০টার দিকে গরুগুলো ধরে নিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

রাঙামাটিতে ভারতীয় ১১ গরু উদ্ধার, ২ পাচারকারী আটক
সীমান্ত পেরিয়ে চোরাই পথে আনা ভারতীয় ১১টি গরু উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। এসব গরুর স্থানীয় বাজারমূল্য ১৫ লাখ টাকার বেশি। এ ঘটনায় মো. সাকিব ওরফে বাবু (২৪) ও মো. শামীম (২৮) নামের দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে।

ঈদুল আযহায় গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত
ঈদুল আযহা উপলক্ষে গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ (বুধবার, ২৩ এপ্রিল) সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অংশীজনদের সাথে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরির ১৩ গরু উদ্ধার
নওগাঁর আত্রাইয়ে চুরি যাওয়া ১৩টি গরু উদ্ধারসহ ছোটন প্রামাণিক (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) চোরাই গরুগুলো উদ্ধার করা হয়েছে বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে। ঘটনার পর থেকে গফুর শাহ পলাতক রয়েছেন।