তবে গত বছরে তুলনায় এ বছর কিছুটা চামড়া আমদানি কম হয়েছে। কারণ হিসেবে চামড়া ব্যবসায়ী সমিতি গ্রুপ জানায়, সরকার এবছর মাদ্রাসা ও এতিমখানাগুলোতে লবণ সরবরাহ করায় মাদ্রাসা গুলো চামড়া সংরক্ষণ করেছেন। এছাড়া এবছর মৌসুমি ব্যবসায়ীরাও লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করেছেন।
আগামী সপ্তাহ থেকে লবণযুক্ত চামড়া আসবেন এ নাটোরে চকবদ্ধনাথের আড়তে। সে সময় দেশের ২০ থেকে ২৫টি জেলার চামড়া এখানে আসবে। এরপর ঢাকা ট্যানারি মালিকরা তাদের চামড়া ক্রয় করবেন বলে জানান ব্যবসায়ী নেতারা।
আরও পড়ুন:
তবে দাম নিয়ে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে ব্যবসায়ী নেতারা জানান ভালো চামড়ার দাম ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা দর দেয়া হয়েছে।
এ বছর নাটোরে বার লাখ পিচ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে গরু ৪ থেকে ৫ লাখ এবং খাসি বকরিসহ অন্যান্য ৫ থেকে ৭ লাখ পিস। সব মিলিয়ে ৪০ থেকে ৫০ কোটি টাকার একটি ব্যবসার আশা করছেন তারা।





