আজ (সোমবার, ২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গরুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা ব্যাপারী আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় ট্রাকের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন:
এদিকে ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ছয়টি গরু মারা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহত আব্দুস সালামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচলেও প্রভাব পড়ে।




