
ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা শুরু
নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। সম্প্রতি দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাকে আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে এই হামলার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য এখন পর্যন্ত জানানো হয়নি।

ইসরাইলের উত্তরাঞ্চল ও মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করার দাবি আইআরজিসির
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে ৪৪তম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাতে দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরান–লেবানন থেকে হামলায় আশ্রয়কেন্দ্রে নির্ঘুম রাত ইসরাইলিদের
ইরান ও লেবানন থেকে আসা হামলার মধ্যে লাখো ইসরাইলি রাতভর আশ্রয়কেন্দ্রে ছুটেছেন, অনেক ক্ষেত্রে বাড়ি থেকে বের হওয়ার জন্য খুব অল্প সময় পেয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে জানা যায়, ধারাবাহিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, ফলে আগাম সতর্কবার্তা দেয়ার সক্ষমতা কমে যেতে পারে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় শনাক্ত করা কঠিন হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুঞ্জন
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে সংঘাতে জড়ায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর এ সংঘাত বা যুদ্ধের ১০ দিন পাড় হয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিসহ ইসরাইলের বিভিন্ন শহরে ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি আইআরজিসির
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পঞ্চম দিনে বুধবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
উত্তর ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে, আজ (মঙ্গলবার, ৩ মার্চ) ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আজ (সোমবার, ২ মার্চ) ভোরে বাহরাইনের একটি শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে হামলার শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামাতো ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডিএমডি মোশারফ হোসেন।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে অন্তত ৮ জন নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বেইত শেমেশ এলাকায় অন্তত ৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর আল জাজিরার।

এমন পথ শুরু করেছেন যার পরিণতি আপনাদের হাতে নেই: ইরানের নিরাপত্তা কমিশন প্রধান
ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তেহরান এবং অন্যান্য বেশ কয়েকটি শহরে আজকের হামলার প্রতিক্রিয়ায় এক্স-এ পোস্ট এক বার্তায় বলেছেন, ‘আমরা আপনাদের সতর্ক করেছিলাম, এখন আপনারা এমন একটি পথ শুরু করেছেন যার পরিণতি আর আপনাদের হাতে নেই।’

কাতার-বাহরাইনে মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ
কাতার এবং বাহরাইনের মার্কিন দূতাবাসগুলো আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) তাদের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দিয়েছে। একইসঙ্গে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার পর ওই দেশগুলোতে বসবাসকারী আমেরিকান নাগরিকদেরও একই কাজ করার পরামর্শ দেয়া হয়।

ইউক্রেনে রাশিয়ার সাড়ে ৬ শ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত কমপক্ষে সাতজন
একরাতে ইউক্রেনে সাড়ে ৬ শ'র বেশি ড্রোন ও অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। নিরবচ্ছিন্ন হামলায় ইউক্রেনে প্রাণ গেছে কমপক্ষে সাতজনের। গতকাল (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) ইউক্রেনের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে রুশ সেনাবাহিনী।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বীরসেবায় ৪ জন নিহত, আহত ৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরসেবায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।