ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুঞ্জন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে সংঘাতে জড়ায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরপর এ সংঘাত বা যুদ্ধের ১০ দিন পাড় হয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিসহ ইসরাইলের বিভিন্ন শহরে ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ বিমান হামলায় নিহত হন বলে জানা যায়।

সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুঞ্জন উঠেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ পেয়েছে। সেখানে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য মৃত্যু বা তিনি আহত হয়েছেন এ সংক্রান্ত কিছু বিষয় তুলে ধরা হয়েছে।

প্রথমত ভিডিওতে নেতানিয়াহুর উপস্থিতি বা তার ছবি। সংবাদমাধ্যমটিতে বলা হয় নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে সর্বশেষ ভিডিও পোস্ট করার পর প্রায় তিন দিন পেরিয়ে গেছে। এছাড়াও তার ছবি প্রকাশের পর প্রায় চার দিন অতিবাহিত হয়েছে। এরপর থেকে তার নামে যে সামান্য কিছু বিবৃতি এসেছে, তা কেবল লিখিত।

আরও পড়ুন:

দ্বিতীয়ত ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে নেতানিয়াহুর অন্তত একটি কখনো কখনো দিনে তিনটি ভিডিও প্রকাশ হতো। কিন্তু গত তিন দিনে এ সংখ্যা শূন্যের কোটায়। যে কারণে তার মৃত্যুর বিষয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

তৃতীয় বিষয়টি হলো নিরাপত্তা ব্যবস্থা জোরদার। হিব্রু ভাষার বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে ৮ মার্চ নেতানিয়াহুর বাসভবনের চারপাশে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য ‘‘সুইসাইড ড্রোন’’ হামলা মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়।

চতুর্থ বিষয় হলো সফর বাতিল। ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের আজ (মঙ্গলবার, ১০ মার্চ) ইসরাইল সফরের কথা ছিল। কিন্তু সেটি বাতিল করা হয়েছে। এ ঘটনাকেও উদ্ভূত পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।

সবশেষ বিষয় অস্পষ্ট ফোনালাপ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের বিষয়ে এলিসি প্যালেস কোনো সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি। শুধু ওই কথিত আলোচনার একটি লিখিত পাঠ প্রকাশ করা হয়েছে। এখনও পর্যন্ত এ জল্পনাগুলোর কোনো দাপ্তরিক সত্যতা পাওয়া যায়নি।

এএইচ