কুষ্টিয়া
কুষ্টিয়ায় শুরু লালন স্মরণোৎসব, সমাগম হাজারো ভক্ত-অনুরাগীর

কুষ্টিয়ায় শুরু লালন স্মরণোৎসব, সমাগম হাজারো ভক্ত-অনুরাগীর

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আজ (শনিবার, ১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের স্মরণোৎসব ও সাধুসঙ্গ। উৎসব ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো ভক্ত-অনুরাগী। এদিকে উৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।

একতারার সুরে লালন স্মরণ; কুষ্টিয়ায় ভক্ত-অনুরাগীদের ঢল

একতারার সুরে লালন স্মরণ; কুষ্টিয়ায় ভক্ত-অনুরাগীদের ঢল

একতারা-দোতারার সুরে, গানে গানে মরমি সাধক ফকির লালন সাঁইয়ের স্মরণে এক হচ্ছেন সাধু-বাউল আর ভক্ত-অনুরাগীরা। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে কাল থেকে শুরু হচ্ছে তিনদিনের স্মরণোৎসব। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে আসতে শুরু করেছেন লালনভক্তরা।

কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী হত্যা মামলায় ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

কুষ্টিয়ায় পদ্মায় জলদস্যুদের সংঘর্ষ; দুই স্পিডবোটে আগুন

কুষ্টিয়ায় পদ্মায় জলদস্যুদের সংঘর্ষ; দুই স্পিডবোটে আগুন

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জলদস্যুদের দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি স্পিডবোটে আগুন দেয়ার পর মাঝ নদীতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় কয়েক রাউন্ড গুলিবর্ষণও করা হয়েছে। আজ (রোববার, ১১ অক্টোবর) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলছে, নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) পাল্টা গুলি করেছে।

কুষ্টিয়া সীমান্তে পুশইন চেষ্টা; প্রতিহত করেছে বিজিবি

কুষ্টিয়া সীমান্তে পুশইন চেষ্টা; প্রতিহত করেছে বিজিবি

কুষ্টিয়ায় চারজনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। গতকাল (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) রাত ৩টায় ৪৭ বিজিবির অধীনস্থ শেওড়াতলা বিওপির সীমান্ত ১৪৪/৪-এস পিলার এলাকায় এঘটনা ঘটে।

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক, পুলিশের গাড়িতে ইট-পাটকেল

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক, পুলিশের গাড়িতে ইট-পাটকেল

কুষ্টিয়ার দৌলতপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আশিকুল্লাহ নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসাটি ঘেরাও করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্ত শিক্ষককে থানায় নেয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে উত্তেজিত জনতা।

কুষ্টিয়ার সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ার সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে ৫৭ লাখ ৬ হাজার ৬০০ টাকার সম্পদের তথ্য গোপন এবং ২ কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৫৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কুষ্টিয়ায় একদিনে কুকুরের কামড়ে আহত ৪২

কুষ্টিয়ায় একদিনে কুকুরের কামড়ে আহত ৪২

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে শিশু,নারী ও পুরুষসহ অন্তত ৪২জন আহত হয়েছেন। গতকাল (বুধবার, ৭ অক্টোবর) সন্ধ্যায় হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন এলাকায় একটি কুকুর পথচারীদের কামড়াতে শুরু করলে এঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা; থানায় অবরুদ্ধ এনসিপির ১৭ নেতাকর্মী

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা; থানায় অবরুদ্ধ এনসিপির ১৭ নেতাকর্মী

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় এজাহার দিতে গিয়ে অবরুদ্ধ হওয়ার অভিযোগ করেছেন দলটির ১৭ নেতাকর্মী।

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ (রোববার, ৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭ টার মধ্যে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় শুটার গান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় শুটার গান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ সাকিব (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।