বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনে বিওপি সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ১২০ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০ বোতল ভারতীয় মদ এবং ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫৩ হাজার ৪৩৭ টাকা। বিধি অনুযায়ী মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার ও মাদক পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।





