কুষ্টিয়ায় একযোগে ৩ সরকারি দপ্তরে চুরি

কুষ্টিয়ার সরকারি দপ্তরে চুরি | ছবি: এখন টিভি
3

কুষ্টিয়ার মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাব রেজিস্টার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (রোববার, ৮ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় একযোগে এ ঘটনা ঘটে।

আজ (সোমবার, ৯ মার্চ) সকালে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। এ ঘটনায় কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ।

পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাতের কোনো এক সময় তিনটি দপ্তরে পর্যায়ক্রমে একযোগে এ চুরির এ ঘটনা ঘটে। এসময় তিনটি দপ্তরের প্রবেশ দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে চুরি করা হয়েছে। এ সময় আলমিরায় থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিলো। এতে কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে কি না তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন:

সকালে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর দপ্তরগুলোতে পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

এফএস