
প্রশাসনের প্রতি পক্ষপাতের অভিযোগ তুললেন মঞ্জু
প্রশাসনের প্রতি পক্ষপাতের অভিযোগ তুললেন ১১ দলীয় জোটের প্রার্থী এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বললেও দলটির অনেকে ‘না’র পক্ষে প্রচারণা চালাচ্ছে: ফুয়াদ
বিএনপির চেয়ারম্যান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বললেও দলটির অনেকে ‘না’ এর পক্ষে প্রচারণা চালাচ্ছে, যেটা দ্বিচারিতা বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান ব্যারিস্টার ফুয়াদের
দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংযত আচরণের জন্য আহ্বান জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) সকালে বরিশালের বাবুগঞ্জে নির্বাচনি প্রচারণা শেষে এখন টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: মঞ্জু
নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি— এমন দাবি করেছেন জামায়াত জোটের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) ফেনী বড় মসজিদের সামনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর সময় তিনি এমন দাবি করেন।

ঢাকার ১৩ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
ঢাকা মহানগরীর ১৩টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন চৌধুরী। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুর পর্যন্ত ঢাকা ৪ আসন থেকে ঢাকা ১০ আসন পর্যন্ত ৭ টি আসনের বৈধ প্রতিনিধিকে প্রতীক দিয়েছেন।

সাতক্ষীরার চার আসনে মাঠে ১৯ প্রার্থী, বিদ্রোহের চাপে বিএনপি
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল ইসলাম। তবে জেলার এলডিপির একমাত্র প্রার্থী শফিকুল ইসলাম সাহেদ ও এবি পার্টির প্রার্থী জিএম সালাউদ্দীন জামায়াতের সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে জেলার ৪টি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দিনাজপুরে ৬ আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার; চূড়ান্ত তালিকায় ৩৭ জন
দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে জেলায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। গত রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত এ জেলার ছয় আসনে মোট ৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

জাতীয় স্বার্থে সবাই এক থাকবে: তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এবি পার্টি
জাতীয় স্বার্থ ও রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রশ্নে দলমত নির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জানান, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তর্ক-বিতর্ক হবে, কিন্তু জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। আজ (সোমবার, ৫ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জোট থেকে এক দলে পরিণত হতে পারে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্রসংস্কার আন্দোলন
রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের পর নির্বাচন কমিশনে নিবন্ধিত ২টি রাজনৈতিক দল এনসিপি ও এবি পার্টি। আরেকটি দল রাষ্ট্র সংস্কার আন্দোলন নিবন্ধন পেতে এখনো আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। নিজেদের সমমনা দাবি করা এই ৩ দল গেলো ৭ ডিসেম্বর ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন রাজনৈতিক মোর্চার জন্ম দেয়। এবার আভাস জোট থেকে একটি দলে পরিণত হতে পারে এ ৩ রাজনৈতিক দল।

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় এবি পার্টির নিন্দা
আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর বর্বরোচিত গুলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চয়তায় পড়েছে: ব্যারিস্টার ফুয়াদ
বর্তমান প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চয়তায় পড়েছে বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তার ওপর বরিশালের বাবুগঞ্জে গতকাল (রোববার, ৭ ডিসেম্বর) দুপুরে হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন— নতুন রাজনৈতিক জোট ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। তিন দলের সমন্বয়ে গঠিত এই নতুন জোটের ঘোষণা দেয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই তিন দলের সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। এ জোটের মুখপাত্র নাহিদ ইসলাম।