আজ (মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বরিশাল অশ্বিনি কুমার টাউন হলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘এ নির্বাচনে কী হবে, সেই পরিসংখ্যান কারো কাছে নেই। জরিপে যা বলা হচ্ছে, তা তখনই বোঝা যাবে, যখন ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারবে।’
আরও পড়ুন:
এসময় ফুয়াদ আরও বলেন, ‘প্রশাসন এখন ও মাঠের নিয়ন্ত্রণ নিতে পারেনি। নির্বাচন কমিশন ঈদের মতো আনন্দ দেখছে, কিন্তু বাস্তবে তা নেই, ভোটাররা ভয়ে আছে।’ আইনশৃঙ্খলা বাহিনী সিরিয়াস হলে এ অবস্থা পাল্টাতে পারে বলেও জানান তিনি।





