Recent event

বিএনপির চেয়ারম্যান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বললেও দলটির অনেকে ‘না’র পক্ষে প্রচারণা চালাচ্ছে: ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যরিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যরিস্টার আসাদুজ্জামান ফুয়াদ | ছবি: এখন টিভি
0

বিএনপির চেয়ারম্যান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বললেও দলটির অনেকে ‘না’ এর পক্ষে প্রচারণা চালাচ্ছে, যেটা দ্বিচারিতা বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) দলটির বিজয়নগর কার্যালয়ে নির্বাচনি পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘নির্বাচনের আগে মিথ্যা ও অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দেয়া শুরু হয়েছে, সঙ্গে কোনো নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে ভোটারদের। যেটা পুরনো সংস্কৃতি।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের নির্লিপ্ততা লক্ষ্য করা যাচ্ছে, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে উচ্চ পর্যায় থেকে কমান্ড দেয়ার ঘাটতিও লক্ষ্য করা যাচ্ছে।’

এসময় তিনি অভিযোগ করেন, ভোটের আগে বিভিন্নভাবে দেশে অস্ত্র ঢোকানো হচ্ছে।

এছাড়াও অপরাধীদের ভোট কেন্দ্র দখলে জামিন করানো হচ্ছে যা ইসিকে এখনই নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক।

এসএস