উদ্ধার
এভারেস্টের ‘ডেথ জোন’: ৬ দিন পর অলৌকিকভাবে ফিরলেন নেপালি শেরপা

এভারেস্টের ‘ডেথ জোন’: ৬ দিন পর অলৌকিকভাবে ফিরলেন নেপালি শেরপা

পর্যাপ্ত অক্সিজেন ও খাবার ছাড়াই এভারেস্টের ডেথ জোনে প্রায় এক সপ্তাহ অনেকটা অলৌকিকভাবেই টিকে ছিলেন নেপালি শেরপা দাওয়া। বেশ কয়েকটি মরদেহের পাশেই কেটেছে তার দিন। নিখোঁজ এই শেরপা মারা গেছেন বলেই ধরে নেয়া হয়েছিল। তবে সবাইকে অবাক করে দিয়ে বাঁচার আকাঙ্খায় হামাগুড়ি দিয়ে এগোতে থাকেন বেসক্যাম্পের দিকে। আর তখনই তাকে উদ্ধার করে পরিচ্ছন্নতাকর্মী দলের সদস্যরা।

নিখোঁজের চার দিন পর টাঙ্গাইলে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

নিখোঁজের চার দিন পর টাঙ্গাইলে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চার দিন পর যুবদল কর্মী মিন্টু খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল (বুধবার, ৩ জুন) মধ্যরাতে উপজেলার কাউনটার বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

রাজধানী থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানী থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর ধানমন্ডি থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব)। এ ঘটনায় মূল অপহরণকারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মেঘনায় নিখোঁজের ৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেঘনায় নিখোঁজের ৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় সহপাঠীদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজের ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হয়েছে। আজ (সোমবার, ১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজের পর বিকাল ৪টায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান।

বান্দরবানে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক

বান্দরবানে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক

বান্দরবানের লামায় নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সাইয়ান (১৯) নামে এক পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। আজ (বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে লামা উপজেলার সাদা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক চট্টগ্রামের আন্দরকিল্লার বাসিন্দা।

জুরাছড়িতে নৌকাডুবি: সেনাবাহিনীর তৎপরতায় ১১ জনকে জীবিত উদ্ধার

জুরাছড়িতে নৌকাডুবি: সেনাবাহিনীর তৎপরতায় ১১ জনকে জীবিত উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দলের উদ্ধার অভিযানে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

মার্কিন সামরিক শক্তিতে বড় আঘাত: উদ্ধার অভিযানে যাওয়া ৩টি আকাশযান ধ্বংসের দাবি ইরানের

মার্কিন সামরিক শক্তিতে বড় আঘাত: উদ্ধার অভিযানে যাওয়া ৩টি আকাশযান ধ্বংসের দাবি ইরানের

মূলত গোপন অভিযান ও উদ্ধার কাজে সি-ওয়ান থ্রি জিরো বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র। নিখোঁজ মার্কিন ক্রু সদস্যদের উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের বহুমুখী পরিবহন বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে ইরান। নানামুখী সক্ষমতার কারণে সি-১৩০ সুপার হারকিউলিস বিমানকে অনেক সময় উড়ন্ত দুর্গও বলা হয়। বিশেষজ্ঞদের মতে এটি দুর্গম ও স্বল্প দৈর্ঘ্যের রানওয়েতে ওঠানামা করতে পারে।

ঢামেক হাসপাতালের পাশেই পড়েছিল অজ্ঞাত মরদেহ

ঢামেক হাসপাতালের পাশেই পড়েছিল অজ্ঞাত মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন মসজিদের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার বয়স আনুমানিক ৪০ বছর। আজ (বুধবার, ২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর বাজার থেকে সাড়ে ৩২ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত

শিবচর বাজার থেকে সাড়ে ৩২ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত

মাদারীপুরের শিবচর বাজার থেকে ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস বিভাগ। পরে উদ্ধারকৃত বৃহৎ আকৃতির এ কচ্ছপটিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

রাতে নিখোঁজ, পরদিন বিকেলে আমবাগানে মিললো যুবকের মরদেহ

রাতে নিখোঁজ, পরদিন বিকেলে আমবাগানে মিললো যুবকের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিহাব আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পৌর এলাকার চন্ডিপুরের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ময়মনসিংহে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর কবলে দুই শিক্ষার্থী, নিখোঁজ ১

ময়মনসিংহে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর কবলে দুই শিক্ষার্থী, নিখোঁজ ১

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীর পাশে ঘুরতে গিয়ে ফেরার পথে আনন্দমোহন কলেজে পড়ুয়া দুই শিক্ষার্থী রিয়াদ ও শাওন শৈকত ছিনতাইকারীর কবলে পড়ে। তাদের মধ্যে রিয়াদ পালাতে সক্ষম হলেও শৈকত এখনো নিখোঁজ রয়েছেন।

মেহেরপুরে ভোটকেন্দ্রের ১০০ গজ দূরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে ভোটকেন্দ্রের ১০০ গজ দূরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিজলবাড়িয়া গ্রামে ভোটকেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দূরে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস।