আরব আমিরাত
আরব আমিরাতে ঈদুল আজহা ২৭ মে

আরব আমিরাতে ঈদুল আজহা ২৭ মে

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, বৈদ্যুতিক জেনারেটরে আগুন

আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, বৈদ্যুতিক জেনারেটরে আগুন

সংযুক্ত আরব আমিরাতের আল-ধফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে কেন্দ্রের একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন ধরে যায়। আজ (রোববার, ১৭ মে) আবু ধাবির মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা কবে, জানা যাবে সন্ধ্যায়

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা কবে, জানা যাবে সন্ধ্যায়

সৌদি আরবসহ (Saudi Arabia) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা (Eid-ul-Adha) কবে উদ্‌যাপিত হবে, তা আজ (রোববার, ১৭ মে) সন্ধ্যায় চূড়ান্তভাবে জানা যাবে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (UAE) প্রশাসন আগেই নিশ্চিত করেছে যে, সন্ধ্যায় ১৪৪৭ হিজরি শিক্ষাবর্ষের ২৯ জিলকদ অর্থাৎ পবিত্র জিলহজ্ব (Saudi Eid ul Adha Date 2026) মাসের চাঁদ অনুসন্ধান (Zilhaj Moon Sighting) করা হবে।

আবুধাবিতে নেতানিয়াহুর গোপন সফর, দাবি নাকচ আরব আমিরাতের

আবুধাবিতে নেতানিয়াহুর গোপন সফর, দাবি নাকচ আরব আমিরাতের

ইরান যুদ্ধের মধ্যেই আবুধাবিতে গোপন সফর করেছেন বেনইয়ামিন নেতানিয়াহু। এমনই তথ্য দিয়ে এক বিবৃতি দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে তাদের এমন দাবি নাকচ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তেল আবিবের সঙ্গে এই যোগসাজশ ক্ষমার অযোগ্য বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে লেবাননে ইসরাইলি হামলায় বুধবার ২০ জনের প্রাণহানি হয়েছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলী খাসিফ আল হুমুদি।

আরব আমিরাতের ওপেক ত্যাগ করাকে ‘পতনের আভাস’ বলছেন বিশ্লেষকরা

আরব আমিরাতের ওপেক ত্যাগ করাকে ‘পতনের আভাস’ বলছেন বিশ্লেষকরা

সংযুক্ত আরব আমিরাতের ওপেক ও ওপেক প্লাস ত্যাগ করায় জোটটির পতনের আভাস হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে এটিকে বৈশ্বিক জ্বালানির বাজারের বড় ধাক্কা বলছেন তারা। আর এতে ট্রাম্প প্রশাসন লাভবান হলেও রাশিয়ার ওপর বড় ধাক্কা আসতে পারে। এদিকে সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, নিজের উৎপাদন লক্ষ্যমাত্রা বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি।

ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ওপেক এবং ওপেক প্লাস জোটের সদস্যপদ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ১ মে থেকে দেশটির পদত্যাগ কার্যকর হচ্ছে।

সৌদি আরবে ঈদের চাঁদ দেখা নিয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে: কবে ঈদুল ফিতর?

সৌদি আরবে ঈদের চাঁদ দেখা নিয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে: কবে ঈদুল ফিতর?

সৌদি আরবে আজ (বুধবার, ১৮ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ (Moon of Shawwal) দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার (২০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উদযাপিত হবে। আজ রাতে সৌদি আরবের রাজকীয় সুপ্রিম কোর্ট (Saudi Royal Supreme Court) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। গালফ নিউজের (Gulf News) প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরানি হামলার পর তেহরান-বৈরুতে ইসরাইলের পাল্টা হামলা

ইরানি হামলার পর তেহরান-বৈরুতে ইসরাইলের পাল্টা হামলা

যুদ্ধের ১৮তম দিনেও ইরান-ইসরাইল হামলা-পাল্টা হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য। ইরানের হামলার পর তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করেছে ইসরাইল। এর আগে, গতকাল (সোমবার, ১৬ মার্চ) দিবাগত রাতে তেল আবিবসহ ইসরাইলের মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানি সশস্ত্র বাহিনী। ড্রোন হামলা হয়েছে উপসাগরীয় দেশ আরব আমিরাতের জ্বালানি অবকাঠামো ও ইরাকে মার্কিন দূতাবাস-সেনা ঘাঁটিতে। এদিকে, হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় ব্রিটেন, ফ্রান্স, জার্মানিসহ ন্যাটোভুক্ত দেশের ওপর চটেছেন ট্রাম্প। আর মুসলিম বিশ্বের ভবিষ্যতের প্রশ্নে উপসাগরীয় দেশগুলোকে ইরানের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান তেহরানের।

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী ১৪ জাহাজ; অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা পাবে

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী ১৪ জাহাজ; অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা পাবে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে এবং আগমনের পথে রয়েছে মোট ১৪টি জ্বালানিবাহী জাহাজ। জ্বালানি মজুদ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আরব আমিরাতের

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা আরব আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতে (UAE) কবে পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উদযাপিত হতে পারে, তা নিয়ে গাণিতিক পূর্বাভাস দিয়েছে শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (SAASST)। জ্যোতির্বিজ্ঞানের গণনা (Astronomical Calculation) অনুযায়ী, চলতি বছর আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হতে পারে।

দুবাইয়ে আটকা বিমানের ২৭ ক্রুকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

দুবাইয়ে আটকা বিমানের ২৭ ক্রুকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা। বিমানের ফ্লাইট ক্রুরা গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুদ্ধাবস্থা শুরু থেকে গত পাঁচ দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিলো।