
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটারের গোপনীয়তা নষ্টের অভিযোগে আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত
ভোট গণনা অবস্থায় ভোটারের ‘গোপনীয়তা নষ্ট হয়েছে’- প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর করা এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) রাতে নির্বাচন স্থগিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মালেক। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বরিশালে জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক
বরিশালে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রাহমান লিংকনকে আইনজীবী সমিতি ভবন থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে আইনজীবী সমিতির এ্যনেক্স ভবন থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তার মুক্তির দাবিতে বিক্ষোভ করে আদালত বর্জনের ঘোষণা দিয়েছে।

নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
নারায়ণগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মো. রিপন মিয়া (৪৫) নামে এক রাজমিস্ত্রি ঠিকাদারের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) দুপুরে শহরের নতুন কোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন
সুনামগঞ্জে মাসব্যাপী শিল্প-পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল (রোববার) রাতে সুনামগঞ্জ শহরের ষোলঘর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মাস ব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।

'আওয়ামী লীগের দুর্নীতি মুছে ফেলতেই আওয়ামী দোসররা অগ্নিকাণ্ড ঘটিয়েছে'
আওয়ামী লীগ সরকারের দুর্নীতির অনেক তথ্যপ্রমাণ সচিবালয়ে আছে। সে তথ্যপ্রমাণ মুছে ফেলার জন্যই আওয়ামী দোসররা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টবার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সুপ্রিম কোর্টের রেকর্ডরুমকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে প্রধান বিচারপতিকে আহ্বান জানিয়েছেন তিনি।

সুনামগঞ্জে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের পৌর শহরের ষোলঘর স্টেডিয়াম খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধ দাবিতে মানববন্ধন করেছেন জেলার আইনজীবীরা।

ইসকন নিষিদ্ধ সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, হস্তক্ষেপ করবে না আদালত
ইসকন নিষিদ্ধ করা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। একইসাথে ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বিন্দুমাত্র ছাড় না দেয়ার কথা জানিয়েছে উচ্চ আদালত। ইসকন নিষিদ্ধের শুনানিতে রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছে, পুরো বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। এদিকে ইসকন নিষিদ্ধ চায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও।

নরসিংদীতে আইনজীবী সমিতি ভবনে হামলা, আহত ৫
নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে জেলা আইনজীবী সমিতি ভবনে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এসময় দুর্বৃত্তদের হামলায় পাঁচ আইনজীবী আহত হয়। আজ (বুধবার, ২ অক্টোবর) বিকেল সোয়া চারটায় আইনজীবী সমিতি ভবনে সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুল ইসলামের কক্ষে এই হামলার ঘটনা ঘটে।

ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ফেনীতে ‘স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিজ’
ভারতীয় পানি আগ্রাসনের ফলে ডুবেছে পুরো ফেনী জেলাসহ আশপাশের জেলাগুলো। প্রতিবাদে স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিজ কর্মসূচি পালন করেছে ফেনীবাসী। আজ (শুক্রবার, ৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফেনী শহরের ট্রাংক রোড শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেছেন। আজ (বৃহস্পতিবার, ৮ আগস্ট) সকালে অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন
অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন পদত্যাগ করেছেন। আজ (বুধবার, ৭ আগস্ট) সকালে রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।