ময়মনসিংহে জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন চলছে

নির্বাচনের ভোটগ্রহণ চলছে
নির্বাচনের ভোটগ্রহণ চলছে | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) শান্তিপূর্ণভাবে জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট শহিদ আমিনুল হক ৩ নম্বর ভবনে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ ব্যানারে মনোনীত এডভোকেট মো. নূরুল হক সমর্থিত অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল পরিষদ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, জামায়াতে ইসলামী-এনসিপি সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ মনোনীত এ্যাডভোকেট এ কে এম আমান উল্লাহ বাদল ও অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন:

ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। দুই প্যানেলে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যসহ মোট ১৫ জন আইনজীবী ভোটের মাঠে লড়ছেন।

এদিকে গত ১৫ এপ্রিল ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে ফ্যাসিস্টের সহযোগী হিসেবে চিহ্নিত করে ১৬ জনের প্রার্থিতা বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এ দিন যাচাই-বাছাই শেষে প্রার্থিতা বাতিলের নোটিশ প্রকাশ করা হয়।

বিশেষ পরিস্থিতিতে নির্বাচনটি শুরু হলেও সব আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহন চলছে। ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্যানেলই।

এসএইচ