Recent event

'আওয়ামী লীগের দুর্নীতি মুছে ফেলতেই আওয়ামী দোসররা অগ্নিকাণ্ড ঘটিয়েছে'

0

আওয়ামী লীগ সরকারের দুর্নীতির অনেক তথ্যপ্রমাণ সচিবালয়ে আছে। সে তথ্যপ্রমাণ মুছে ফেলার জন্যই আওয়ামী দোসররা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টবার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সুপ্রিম কোর্টের রেকর্ডরুমকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে প্রধান বিচারপতিকে আহ্বান জানিয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি কক্ষে বিচারপতি নিয়োগের নীতিমালা নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ ও দাবি নিয়ে প্রতিক্রিয়া জানানোর সময় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, 'বিচারপতি নিয়োগের কমিশনে বার সভাপতি ও আইনজীবী প্রতিনিধি রাখার যে প্রতিবাদ করেছে জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন তা সরাসরি সংবিধানের লঙ্ঘন করেছে।'

এসএস