সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন | ছবি: সংগৃহীত
0

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আইনজীবী সমিতি মিলনায়তনে আজ (বুধবার, ১৩ মে) সকাল ১০টায় প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হচ্ছে। এসব পদে ৪০ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নির্বাচনে ভোটার আছেন ১১ হাজার ৯৭ জন আইনজীবী।

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নিল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন আর সম্পাদক পদে মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন ও সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার প্রতিযোগিতা করছেন।

তবে এ বছর আওয়ামী লীগ সমর্থিত কোন আইনজীবী নির্বাচনে অংশ নিতে পারেননি। আওয়ামীপন্থি ৪১ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দেয় নির্বাচন কমিশন। বুধ ও বৃহস্পতিবার দুই দিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এফএস