একই দিনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠের লড়াই নামবে পাকিস্তান। ৮ নভেম্বর গ্রুপ পর্বের দুটি ম্যাচ রয়েছে। মালদ্বীপের বিপক্ষে খেলবে পাকিস্তান। একই দিনে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান।
১১ নভেম্বর মাঠে নামবে ভারত ও মালদ্বীপ। একই দিনে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।





