
ব্রাজিলের ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে সংস্কারের প্রস্তাব
জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলার আগে অবকাঠামোগত পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ব্রাজিলের প্রতিনিধি দল। ড্রেসিংরুম এবং মিডিয়া সেন্টারের সংস্কার চেয়েছেন তারা। সোমবার গণমাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাব্য ব্যয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে ফেডারেশন।

জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিলের প্রতিনিধি দল
বাংলাদেশে আসছে ব্রাজিল ফুটবল দল! অনেক যদি-কিন্তু থাকলেও, তেমন সম্ভাবনা তৈরি হয়েছে। রোববার আকস্মিক সফরে জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেছেন ব্রাজিলের প্রতিনিধি দল। ভবিষ্যতে এখানে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তারা।

রূপ বদলাবে জাতীয় স্টেডিয়ামের, বাড়বে নিরাপত্তা ব্যবস্থাও—জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয় স্টেডিয়াম ও পার্শ্ববর্তী এলাকায় সংস্কারের মাধ্যমে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স তৈরির কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়াম এলাকায় আইনশৃঙ্খলার উন্নতি করতে বেশ কিছু পুলিশ বক্স স্থাপনের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি।

শেষের পথে জাতীয় ফুটবল স্টেডিয়ামের কাজ; প্রত্যাশার কতখানি পেলো আলোর দেখা?
জাতীয় স্টেডিয়ামে নতুন করে ঘাস লাগানো শেষ; এখন বড় হওয়ার অপেক্ষা। ড্রেনেজ ব্যবস্থার কাজও প্রায় সম্পন্ন। সবমিলিয়ে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) মাঠ বুঝিয়ে দেয়ার প্রত্যাশা ঠিকাদারী প্রতিষ্ঠানের। সাড়ে ৪ বছর ধরে করা মূল সংস্কারের এক বছর না যেতেই আবার জাতীয় স্টেডিয়ামে চলমান সংস্কার কার্যক্রম আসলে কতদূর এগোলো?

ঢেলে সাজানো হচ্ছে জাতীয় স্টেডিয়াম, সাফের ভেন্যু হতে পারে সিলেটও
ঢেলে সাজানো হচ্ছে জাতীয় স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম। এছাড়া পুরো স্টেডিয়ামে সম্পূর্ণ নতুন করে এক প্রজাতির ঘাস লাগানো হবে। গতকাল (শনিবার, ৯ মে) স্টেডিয়াম পরিদর্শন শেষে জানিয়েছেন বাফুফের নবনির্বাচিত গ্রাউন্ডস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। এদিকে সাফের ভেন্যু তালিকায় জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি সিলেটকেও রাখতে চায় বাফুফে।

স্বাধীনতা দিবসে ফুটবল উৎসব, ক্রীড়া উন্নয়নে পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে ‘স্বাধীনতার চেতনায় ফুটবল উৎসব’ শীর্ষক দিনব্যাপী আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের ক্রীড়া উন্নয়নে সরকার ও নিজের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সেনাপ্রধানের আন্তঃপ্রতিষ্ঠান সমন্বয় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জাতীয় স্টেডিয়াম, গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

স্পেনের ফ্লাডলাইটে ঝলমলে জাতীয় স্টেডিয়াম, বঞ্চিত ক্লাব ফুটবল
এক মাসের ব্যবধানে আবারও জাতীয় স্টেডিয়ামে লড়াইয়ে নামবে বাংলাদেশ। ইউরোপের স্টেডিয়ামের মতো নান্দনিক খেলার মাঠ করতে সুদূর স্পেন থেকে আনা হয় ফ্লাডলাইট। তবে জাতীয় দল ছাড়া ক্লাবগুলো জাতীয় স্টেডিয়ামে দরজা বন্ধ থাকায় উন্নতমানের ফ্লাডলাইটের নিচে খেলার আফসোস সাবেক ফুটবলার থেকে বর্তমান খেলোয়াড়দের।

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে মিক্সড ইভেন্টে ফাইনালে উঠেছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার জুটিকে ১৫৮-১৫৩ স্কোরে হারিয়েছে বাংলাদেশ।

ঘরের মাঠে এশিয়ান আর্চারিতে পদকের আশা ছিলো বাংলাদেশের
সবশেষ আসরে কোনো পদক পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে এশিয়ান আর্চারি বলে এবার পদকের আশা ছিল। তবে পদক জয়ের সম্ভাবনা জাগিয়েও পারেননি বাংলাদেশের আর্চাররা।

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ: জাতীয় স্টেডিয়ামে শুরু হলো তীর ধনুকের লড়াই
জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মূল খেলা। তীর ধনুকের লড়াইয়ে প্রথম দিন দলগুলো ব্যস্ত থেকেছে কোয়ালিফিকেশন রাউন্ডে। সেখানে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি চমক দেখিয়েছে ভারত। বাংলাদেশও আছে ভালো অবস্থানে।

জাতীয় স্টেডিয়াম নিয়ে আর্চারি ও ফুটবল ফেডারেশনের ‘কাড়াকাড়ি’!
জাতীয় স্টেডিয়াম নিয়ে আর্চারি ও ফুটবল ফেডারেশনের মধ্যে যেন ‘কাড়াকাড়ি’ অবস্থা বিরাজ করছে। নভেম্বরে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের জন্য স্টেডিয়াম বরাদ্দ দেয়া হলেও, একই সময়ে সেখানে ফুটবল ম্যাচের আয়োজন করতে চায় বাফুফে। অন্যদিকে জটিলতা এড়াতে আর্চারি টুর্নামেন্টের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়া উপদেষ্টা বলছেন, এ অবস্থায় জাতীয় স্টেডিয়ামে আর্চারি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ নেই, এখন ফুটবলটাই প্রথম প্রায়োরিটি।