সাফ চ্যাম্পিয়নশিপ
সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি: প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি: প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

ভারতের গোয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশের যাত্রা থাইল্যান্ডে। দুই প্রস্তুতি ম্যাচ দিয়েই শিরোপার পথে যাত্রা শুরু করবে আফঈদা-ঋতুপর্ণারা। কোচ পিটার বাটলারের অধীনে হ্যাটট্রিক সাফ জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের মেয়েরা।

অনুশীলনে লড়াইয়ের বার্তা; হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে নারী ফুটবল দল

অনুশীলনে লড়াইয়ের বার্তা; হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে নারী ফুটবল দল

২০২৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে কমলাপুর স্টেডিয়ামে ভোর ৬টা থেকে অনুশীলনে নামে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রস্তুতির শুরুতেই যেন লড়াইয়ের বার্তা। সর্বশেষ শিরোপা জয়ের স্মৃতি এখনও টাটকা। তবে সামনে ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপা জয়ের বড় চ্যালেঞ্জ।

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবলারদের ডিএনসিসির সংবর্ধনা

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবলারদের ডিএনসিসির সংবর্ধনা

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে সাফল্য পাওয়া তরুণ ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। অনুষ্ঠানে অনূর্ধ্ব ২০ ফুটবলারদের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

হামজা-শমিতদের কোচ হতে ব্যাপক আগ্রহ বিদেশিদের

হামজা-শমিতদের কোচ হতে ব্যাপক আগ্রহ বিদেশিদের

ইউরোপ, লাতিন আমেরিকাসহ প্রায় পৌনে তিনশোর মতো কোচের সিভি জমা পড়েছে বাফুফেতে। ভালো মানের কোচ নিয়োগে অর্থ সংকটসহ কোচ নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করার ব্যাপারে আশাবাদী বাফুফে। জানিয়েছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। তবে হামজা, শমিতদের মতো ফুটবলারদের জন্য সেই মানের কোচ নিয়োগ বাফুফের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ক্রীড়া বিশ্লেষকরা।

এক বছরের প্রস্তুতিতেই ফুটসালে শিরোপা জয়; সাফল্যের গল্প জানালেন ফাহাদ করিম

এক বছরের প্রস্তুতিতেই ফুটসালে শিরোপা জয়; সাফল্যের গল্প জানালেন ফাহাদ করিম

বিশ্ব ফুটবলে ফুটসালের ধারণা বেশ পুরনো হলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি নতুন। মাত্র এক বছর আগে গঠন করা দল নিয়েই চমক দেখিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথমবারের মতো আয়োজিত নারী সাফ ফুটসালের শিরোপা জিতেছে বাংলাদেশ। এখন টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দল গঠনের পেছনের গল্প-সহ নানা তথ্য জানিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।

নেপালের বিপক্ষে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ, দলে নেই হামজা-শোমিত

নেপালের বিপক্ষে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ, দলে নেই হামজা-শোমিত

ফিফা টায়ার-ওয়ান প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) বিকেলে মাঠে নামছে বাংলাদেশ। দলে নেই দুই বড় তারকা হামজা চৌধুরী এবং শমিত সোম। নেপাল ম্যাচে তাই নিজেদের প্রমাণ করার বড় চ্যালেঞ্জ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের সামনে। এ দুই ম্যাচ দিয়েই অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেবে বাংলাদেশ।

অনূর্ধ্ব ১৭ নারী সাফে ভূটানের সঙ্গে ১-১ গোলে বাংলাদেশের ড্র

অনূর্ধ্ব ১৭ নারী সাফে ভূটানের সঙ্গে ১-১ গোলে বাংলাদেশের ড্র

অনূর্ধ্ব ১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভূটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এ ড্রয়ের ফলে চ্যাম্পিয়ন হওয়ার পথ আরও কঠিন হলো বাংলাদেশের মেয়েদের জন্য।

অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

ভুটানে অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ৩-১ গোলে স্বাগতিকদের হারিয়েছে বাংলাদেশ।

সাফে জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল

সাফে জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল

ভুটানে অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টুর্নামেন্টের সব ম্যাচেই জিততে চায় কিশোরীরা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হবে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বড়দের পদাঙ্ক অনুসরণে অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ জয়ের লক্ষ্য

বড়দের পদাঙ্ক অনুসরণে অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ জয়ের লক্ষ্য

জাতীয় নারী ফুটবল দলের পর অনূর্ধ্ব-২০ দলের মেয়েরাও জয় করেছে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ। এবার সেই একই লক্ষ্য নিয়ে মাঠে নামছে অনূর্ধ্ব-১৭ দলের মেয়েরা।

আজকের ম্যাচে নেপালের সঙ্গে হার এড়ালেই চ্যাম্পিয়ন বাংলার নারীরা

আজকের ম্যাচে নেপালের সঙ্গে হার এড়ালেই চ্যাম্পিয়ন বাংলার নারীরা

হার এড়ালেই শিরোপা আর হেরে গেলেই রানারআপ। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ম্যাচে এমন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজেদের সবকটি ম্যাচে জয় পেলেও শেষ ম্যাচের আগে তাই সতর্ক থাকতেই হচ্ছে স্বাগতিক বাংলাদেশকে।

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৪-১ গোলে হারালো বাংলাদেশের নারীরা

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৪-১ গোলে হারালো বাংলাদেশের নারীরা

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের ফল আগেই অনুমেয় ছিল। কিন্তু মাঠের কাদা, বৃষ্টিধারায় সেটি ঢেকে যায় মাঠ পরিবর্তনের নাটকে। কিংস এরেনা থেকে প্র্যাকটিস গ্রাউন্ড—খেলোয়াড়, অফিসিয়াল, এমনকি দর্শকরাও যেন হঠাৎ এক নতুন মঞ্চে। প্রশ্ন উঠছে— এ টুর্নামেন্ট কি শুধু ফুটবল নাকি ব্যবস্থাপনারও এক কঠিন পরীক্ষা?