
পাঁচ হলুদ কার্ডের পরও মাঠে নামছেন মেসি!
পাঁচটি হলুদ কার্ড দেখলে সাধারণত যেকোনো ফুটবলারই এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েন-এটাই ফুটবলের লিগগুলোর চিরচেনা নিয়ম। মেজর লিগ সকারে লিওনেল মেসি চলতি মৌসুমে দেখেছেন পাঁচ হলুদ কার্ড। তবে অবাক করার বিষয় হলো, যুক্তরাষ্ট্রের এমএলএসের এক অদ্ভুত নিয়মের বদৌলতে নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে! ঠিক কী সেই নিয়ম আর কীভাবে আইনি মারপ্যাচে পরবর্তী ম্যাচে মাঠে নামছেন মেসি।

২৫ বছর পর ‘ইংলিশ খরা’ কাটলো; ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট উঠলো ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের মাথায়। দু’দশকেরও বেশি সময় পর ব্যালন ডি’অর জিতলেন কোনো ইংলিশ ফুটবলার। লন্ডনের জমকালো আয়োজনে মেসি, এমবাপ্পে আর ইয়ামালকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। অন্যদিকে নারী ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখে নতুন ইতিহাস গড়লেন স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস।

ব্যালন ডি’অর ২০২৬; পঞ্চম স্থানে মেসি, অন্য তারকারা কে কত নম্বরে?
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মঞ্চে এবার এসেছে পরিবর্তন (Ballon d'Or 2026 awards ceremony London)। দীর্ঘ প্রায় দুই দশকের আধিপত্য বজায় রাখা সময়ের সেরা তারকা লিওনেল মেসি (Lionel Messi ranking Ballon d'Or 2026) এই বয়সেও বিশ্বসেরা সেরার তালিকায় শীর্ষ পাঁচে নিজের অবস্থান ধরে রেখেছেন। ইউরোপের ক্লাব ফুটবলের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরেও তার এই অর্জন ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে(Ballon d'Or 2026 winner Harry Kane and Lionel Messi 5th rank)।

ব্যালন ডি’অর ২০২৬ এর অনুষ্ঠান মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের জমকালো আসর নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে (Ballon d'Or 2026 award ceremony details)। ফুটবলারদের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি কার হাতে উঠবে, সেটির উত্তর জানতে আজ রাতেই পর্দা উঠছে অনুষ্ঠানটির (Ballon d'Or 2026 winners and nominees)। দীর্ঘ ঐতিহ্য ভেঙে এবারই প্রথম ফ্যান্সের রাজধানী প্যারিসের পরিবর্তে ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭০তম ব্যালন ডি’অর আসর (70th Ballon d'Or ceremony London venue)।

ব্যালন ডি’অর ঘোষণার আগে আলোচনায় তিন নাম
২০২৬ ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে জমে উঠেছে আলোচনা। লন্ডনের প্যালাডিয়ামে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণার আগে আলোচনার কেন্দ্রে তিন তারকা লামিনে ইয়ামাল, হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পে।

৭০তম ব্যালন ডি’অর ২০২৬, কার হাতে উঠবে? আলোচনায় যারা
বিশ্ব ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় স্বীকৃতি হলো ‘ব্যালন ডি’অর’ (Ballon d'Or football award history and details)। বছরজুড়ে মাঠের চোখধাঁধানো পারফরম্যান্স, গোল, অ্যাসিস্ট এবং দলের হয়ে বড় ট্রফি জয়ের অবদানের ভিত্তিতে বর্ষসেরা ফুটবলারকে প্রদান করা হয়। কার হাতে উঠবে এবারের আর কার স্বপ্নভঙ্গ হবে তা জানতে এখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর লন্ডনের জমকালো আসরের দিকে(70th Ballon d'Or 2026 ceremony, date, time and nominees)।

এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন লিও
স্পেনের বিখ্যাত প্রিন্সেস অফ আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করেছেন লিওনেল মেসি। শিশু শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার মানবিক কার্যক্রমের প্রতি সম্মাননা হিসেবে চলতি বছরের এই পুরস্কার গ্রহণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। কেবল ফুটবল মাঠের সাফল্য না, লিওনেল মেসিকে এখন বিবেচনা করা হচ্ছে মাঠের বাইরের প্রভাব দিয়েও।

স্পেনে গিয়েছেন মেসি, পাচ্ছেন প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার
মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিতে স্পেনে পৌঁছেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মেসির হাতে উঠতে যাচ্ছে ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার। এর আগে শত শত শিশুর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে মেসির এই বিশেষ আয়োজন। আলোচনায় উঠে আসে স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে হার, বার্সেলোনায় তার শুরুর দিনগুলো এবং ফুটবলে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

ইতিহাসের সেরা ব্যালন ডি’অর জয়ী তারকার খোঁজ, ভোটের সুযোগ পাচ্ছেন সমর্থকরা
ইতিহাসে সেরা ব্যালন ডি’অর জয়ী মৌসুম কাটিয়েছেন কে? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? নাকি অন্য কেউ?— এসব প্রশ্নের উত্তর খুঁজতে এবার খোদ ব্যালন ডি’অর কর্তৃপক্ষ আয়োজন করছে সেরা ব্যালন ডি’অর জয়ী মৌসুমের ভোট। যেখানে টাকার বিনিময়ে সমর্থকরা ভোট দিতে পারবেন নিজের পছন্দের তারকাকে। সেই ভোটারদের মধ্যে থেকে একজনকে বাছাই করে দেয়া হবে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দু’টি টিকিট।

আন্তর্জাতিক ফুটবল ছাড়ার পরও রেকর্ডের খাতায় মেসি
এমএলএসে লিওনেল মেসির জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ৩৯ বছরের মেসির এমন পারফর্ম্যান্সে তার দল ইন্টার মায়ামি উঠে এসেছে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে। সেই সঙ্গে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির পরও তার নামের পাশে যুক্ত হয়েছে আরও বেশ কয়েকটি রেকর্ড।

আট ব্যালন ডি’অরজয়ী মেসিকে বিশেষ শ্রদ্ধা জানাবে ফ্রান্স ফুটবল
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো লিওনেল মেসিকে এবার বিশেষ সম্মান জানাতে যাচ্ছে ফ্রান্স ফুটবল। আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়ামে বসছে ব্যালন ডি’অরের ৭০ তম আসর। ঐতিহাসিক এই সন্ধ্যায় আটবারের ব্যালন ডি’অর জয়ী এই জাদুকরকে দেয়া হবে বিশেষ শ্রদ্ধা ও সম্মাননা। এরই মধ্যে সপরিবারের উপস্থিত থাকার সম্মতিও দিয়েছেন ৩৯ বছরের এই তারকা।

লাপোর্তার সঙ্গে দূরত্বে ঝুলে গেছে বার্সেলোনায় মেসির বিদায়ী সংবর্ধনা!
কিছুদিন আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এরই মধ্যে প্রশ্ন উঠছে, যে ক্লাব থেকে তিনি বিশ্বসেরা হয়েছেন সেই বার্সেলোনা থেকে কি তিনি বিদায়ী সংবর্ধনা নেবেন? গুঞ্জন রয়েছে, বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে দূরত্বের কারণে বার্সেলোনায় আর পা রাখতে চান না এলএমটেন। তবে ক্লাবের সাবেক সভাপতি জোয়ান গ্যাসপার্টের মতে, বার্সেলোনায় আসা উচিত মেসির।