জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার ৯৮ জনের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ৯ জন, মাদক ব্যবসায়ী ৮ জন, মাদকসেবী ৫৮ জন, চোর ১ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, নিয়মিত মামলার আসামি ৮ জন এবং অন্যান্য আইনে ৭ জন রয়েছেন।
পুলিশের দেয়া তথ্যানুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১ জন, ২১২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ৬ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অন্যান্য ধারায় ৪ জনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ১৮ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, নিয়মিত মামলার আসামি ১ জন ও অন্যান্য আইনে ১ জনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
সিদ্ধিরগঞ্জ থানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নিষিদ্ধ সংগঠনের সদস্য ৩ জন, ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ৩ জন, মাদকসেবী ১২ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার ৫ আসামিসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানায় মাদকসেবী ৬ জন এবং অন্যান্য আইনে ১ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁও থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন, ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ১৩ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন ও চুরির মামলায় ১ জনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া রূপগঞ্জ থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, মাদকসেবী ৩ জন এবং অন্যান্য আইনে ২ জনসহ মোট ৭ জন এবং আড়াইহাজার থানায় অন্যান্য আইনে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




