এশিয়ান গেমস: লঙ্কান সিংহের দাপটে অসহায় টাইগার

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | ছবি: এএফপি
0

ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পর এশিয়ান কাপের ব্রোঞ্জ পদকও হাতছাড়া বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে চতুর্থ স্থানে থেকেই এশিয়ান গেমস মিশন শেষ করেছে টাইগাররা। ২০১০ সালের পর থেকে এবারই প্রথম ক্রিকেটেও পদক জুটলো না বাংলাদেশের।

স্বর্ণপদকের প্রত্যাশায় দেশত্যাগ, কিন্তু শেষটা হলো এশিয়াডে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে ফলাফল দিয়ে।

রীতিমতো জাতীয় দল নিয়েই জাপানে গিয়েছিলেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কার তরুণ দলের বিপক্ষে দাপট দেখানোর কথা ছিল টাইগারদের। কিন্তু সুন্দরবনের বাঘের মতো অসহায় বাংলাদেশের ক্রিকেটাররাও। লঙ্কান ক্রিকেটের তরুণ সিংহের দেখালো, প্রতিকূল অবস্থায় ক্রিকেটটা ঠিক কীভাবে খেলতে হয়। ব্যাটে-বলে অসহায় এক দিনের পর এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে শক্ত দলটাই দেশকে উপহার দিয়েছে সবচেয়ে বাজে ফলাফল।

আরও পড়ুন:

২০১৪ থেকে ব্রোঞ্জ পদক এশিয়ানে বাংলাদেশের সঙ্গী। পাকিস্তানের কাছে বাজে হারের পর এবারেও সেই স্বান্তনার তৃতীয় স্থানের লক্ষ্যে মাঠে নেমেছিল লিটন দাসের দল। এবারে সৌভাগ্য এসেছে আগে বোলিং করার। তাতে চিত্রটাও খানিক বদলালো। আগেরদিন ব্রাত্য হয়ে থাকা সাইফ-আলিস মিলে ৪ ওভারে এনে দেন চার উইকেট। ম্যাচের দুই তৃতীয়াংশ লাগাম ছিল বাংলাদেশের হাতেই। কিন্তু এরপরেই মুস্তাফিজের ওভারে ছন্দপতন। আগেরদিন ২ ওভারে ৪১ রান দেয়া ফিজ এদিন নিজের প্রথম ওভারে খরচ করেন ২৫ রান। পরের ৫ ওভারে লঙ্কানরা তুলেছে ৮৩ রান। ১৩ ওভারে ৬৩ রান থেকে ২০ ওভারে লঙ্কানরা যায় ১৬৫ রান পর্যন্ত।

ব্যাট হাতে বাংলাদেশের টপ অর্ডারে তানজিদ, সাইফ এবং লিটন মিলে করেছেন শূন্য। নুয়ান থুসারা, থারিন্দু রত্নায়েকে, বিজয়কান্ত বিশ্বকান্থ কিংবা ওয়ানুজা শাহান— কারো বলেরই উত্তর যেন ছিল না বাংলাদেশের।

ইয়াসির রাব্বি এবং পারভেজ ইমন নিশ্চিত করেছেন অন্তত ১০০ রানের ব্যবধানে হারছে না বাংলাদেশ। আর দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন ১০ নম্বরে নামা নাসুম। তার ২৬ রানে ভর করে দলীয় শতরান পার হয় টাইগাররা। ম্যাচটা শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে ৬৩ রানে।

এসএস