এশিয়ান গেমস
হকি দলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা বিওএর

হকি দলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা বিওএর

সদ্য সমাপ্ত এশিয়ান গেমসের সমাপনী অনুষ্ঠানে অংশ না নেয়ায় হকি দলের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে। জানিয়েছেন গেমসের শেফ দ্য মিশন ও বিওএ-র সহ সভাপতি ইমরোজ আহমেদ। যদিও এক্ষেত্রে নিজেদের কোনো দোষ দেখছে না হকি ফেডারেশন। বরং সংস্থাটির অভিযোগের পাল্টা তীর বিওএর দিকে।

আফগানিস্তানের বিপক্ষে ভালো উইকেটের প্রত্যাশায় বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ভালো উইকেটের প্রত্যাশায় বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ভালো উইকেটের প্রত্যাশা বাংলাদেশের। তবে খেলতে নামার আগে প্রতিপক্ষের শক্তিমত্তা মাথায় রেখেই অনুশীলন করছে বাংলাদেশ দল। এদিকে জাপানে এশিয়ান গেমসে খেলা ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দিয়েছেন। ম্যাচের আগেই আবহাওয়ার সঙ্গে তারা মানিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস টিম ম্যানেজমেন্টের।

এশিয়ান গেমসের ব্যর্থতা কাটিয়ে উঠতে কঠোর পদক্ষেপের ইঙ্গিত প্রতিমন্ত্রীর

এশিয়ান গেমসের ব্যর্থতা কাটিয়ে উঠতে কঠোর পদক্ষেপের ইঙ্গিত প্রতিমন্ত্রীর

এশিয়ান গেমসে ব্যর্থতার জন্য ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ নিয়ে এরইমধ্যে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অন্যান্য ইভেন্টগুলোতে ব্যর্থতার কারণও খতিয়ে দেখার পাশাপাশি সাফল্য পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাসও দিয়েছেন আমিনুল হক।

এশিয়ান গেমসের সমাপ্তি: চীনের দাপট, বাংলাদেশের প্রাপ্তি কেবল এক ব্রোঞ্জ

এশিয়ান গেমসের সমাপ্তি: চীনের দাপট, বাংলাদেশের প্রাপ্তি কেবল এক ব্রোঞ্জ

পর্দা নামলো ২০তম এশিয়ান গেমসের। এবারের আসরে জয়জয়কার চীনের। ৩৪১টি পদক পেয়ে সবার শীর্ষে চাইনিজ অ্যাথলেটরা। শীর্ষ পাঁচে আছে প্রতিবেশী ভারতও। তবে ২২টি ডিসিপ্লিনে অংশ নিলেও, বাংলাদেশের একমাত্র অর্জন উশুতে ব্রোঞ্জপদক জয়। ক্রিকেটসহ বাকি সব ইভেন্টে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

ক্রীড়া কার্ড ও ভাতার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া কার্ড ও ভাতার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ক্রীড়া কার্ড ও ভাতা বাবদ ২০০ কোটি টাকা আলাদা করে বরাদ্দ দেয়া হয়েছে। তিনি বলেন, ‘মোট ৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেয়া হবে।’

এশিয়ান গেমসের ফাইনাল: রৌপ্যতেই সন্তুষ্ট পাকিস্তান, স্বর্ণ এবার ভারতের

এশিয়ান গেমসের ফাইনাল: রৌপ্যতেই সন্তুষ্ট পাকিস্তান, স্বর্ণ এবার ভারতের

এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারত। আর রৌপ্যপদকে সন্তুষ্ট থাকছে পাকিস্তান।

এশিয়ান গেমস: লঙ্কান সিংহের দাপটে অসহায় টাইগার

এশিয়ান গেমস: লঙ্কান সিংহের দাপটে অসহায় টাইগার

ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পর এশিয়ান কাপের ব্রোঞ্জ পদকও হাতছাড়া বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে চতুর্থ স্থানে থেকেই এশিয়ান গেমস মিশন শেষ করেছে টাইগাররা। ২০১০ সালের পর থেকে এবারই প্রথম ক্রিকেটেও পদক জুটলো না বাংলাদেশের।

এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ের মিশনে বাংলাদেশ

এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ের মিশনে বাংলাদেশ

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচে আগামীকাল (শনিবার, ৩ অক্টোবর) সকাল ৬টায় শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয়; ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয়; ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। অন্যদিকে ব্রোঞ্জ মেডেল ম্যাচে বাংলাদেশকে পাচ্ছে লঙ্কানরা।

বাংলাদেশের স্বর্ণস্বপ্ন ভেঙে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান

বাংলাদেশের স্বর্ণস্বপ্ন ভেঙে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান

বাংলাদেশের স্বর্ন জয়ের স্বপ্ন ভেঙ্গে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান। মোস্তাফিজের ১ ওভারে ২৩ রানের ব্যাটিং ঝড়ে সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন আবদুল সামাদ। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। ফলে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো লিটন দাসের দলকে।

ফাইনালের টিকিট নিশ্চিতে কাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

ফাইনালের টিকিট নিশ্চিতে কাল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

এশিয়ান গেমস

অবশেষে জাপানের আকাশে কেটে গেছে মেঘের ঘনঘটা। এশিয়ান গেমসের সেমিফাইনালে কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভাগ্য আর বৃষ্টির মারপ্যাঁচে কোয়ার্টার ফাইনাল না খেলেই শেষ চারে ওঠা লিটন দাসদের সামনে এবার আসল পরীক্ষা। আবহাওয়া পূর্বাভাস বলছে, কাল থাকবে ঝলমলে রোদ, আর তাই মাঠের লড়াইয়েই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মুখিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামীকাল (বৃহস্পতিবার, ১ অক্টোবর) সকাল ৬টায় মাঠে নামবে দু’দল।

বৃষ্টি বাধায় প্রশ্নবিদ্ধ এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্তির সিদ্ধান্ত

বৃষ্টি বাধায় প্রশ্নবিদ্ধ এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্তির সিদ্ধান্ত

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের টানা চার কোয়ার্টার ফাইনাল পণ্ড হয়েছে বৃষ্টির কারণে। ম্যাচ না খেলেই ভারত-পাকিস্তান বা বাংলাদেশ উঠে গিয়েছে সেরা চারে। আবার দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও কেবল র‌্যাঙ্কিংয়ের কারণে বাদ পড়েছে নেপাল। শঙ্কা আছে বাকি চার ম্যাচ নিয়েও। আর এতে করে প্রশ্ন উঠেছে গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সূচি নিয়ে।