রেড বুলসের কাছে হার, থামলো মেসির গোল-অ্যাসিস্টের ধারাবাহিকতা

মেসি
মেসি | ছবি: সংগৃহীত
0

নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-০ গোলে হেরে থেমে গেল মেসির গোল-অ্যাসিস্টের অবিশ্বাস্য ধারাবাহিকতা! আর সেই সঙ্গে অধরা থাকলো ১৫ বছর আগে নিজের গড়া রেকর্ড ভাঙার স্বপ্ন।

সবশেষ ১৪ ম্যাচে ১৫ গোল, ৮ অ্যাসিস্ট। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে টানা গোল কিংবা অ্যাসিস্ট করে যাচ্ছিলেন লিওনেল মেসি। ২০১১ সালে বার্সেলোনার হয়ে টানা ১৭ ম্যাচে গোল বা অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

এবার সেই কীর্তির কাছাকাছি গিয়েও থামতে হলো তাকে। স্পেনে পুরস্কার গ্রহণ ও দীর্ঘ ভ্রমণক্লান্তির কারণে শুরুতে বেঞ্চে ছিলেন মেসি। ৫৬ মিনিটে মাঠে নেমেই দারুণ পাসে সুযোগ তৈরি করেন।

তবে সেগোভিয়ার শট ক্রসবারে লেগে ফিরে এলে সমতায় ফেরা হয়নি মায়ামির। ক্যাসেমিরোর আত্মঘাতী গোলের পর এমিল ফর্সবার্গের গোলে জয় নিশ্চিত করে রেড বুলস। টানা তিন জয়ের পর হারের মুখ দেখলো মায়ামির।

জেআর