তবে চোটের কারণে স্কোয়াডে জায়গা পাননি দলের অন্যতম ভরসা পাথুম নিশাঙ্কা ও স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ফিটনেস পরীক্ষায় পাস করলে পরবর্তীতে পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দেখা যেতে পারে তাদের।
লঙ্কান দলে মেন্ডিসের সঙ্গে ব্যাটিংয়ে আছেন কামিন্দু মেন্ডিস ও দাসুন শানাকা। স্পিন আক্রমণে দুনিথ ওয়েল্লালাগের সঙ্গে আছেন মাহিশ থিকশানা। আর পেস বিভাগে অভিজ্ঞ দুশমন্থ চামিরা ও নুয়ান থুশারার সঙ্গে থাকবেন ইংল্যান্ড সফরে সর্বোচ্চ উইকেটশিকারি আসিথা ফার্নান্দো।
আগামী ৯ অক্টোবর মাঠে গড়াবে এ টি-টোয়েন্টি সিরিজ এরপর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে ২১ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সফর করবে লঙ্কানরা।





