আজ (শনিবার, ১৩ জুন) মুশফিক তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ ঘটনার নিন্দা জানান তিনি।
মুশফিক তার পোস্টে লেখেন, ‘নাঈমের সঙ্গে যা ঘটেছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। যা ঘটেছে, তা আমাকে ব্যথিত ও লজ্জিত করেছে। একজন নাগরিক হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। নাঈম, আমরা তোমার পাশে আছি।’
আরও পড়ুন:
উল্লেখ্য, গতকাল (শুক্রবার, ১২ জুন) রাতে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ শেষে চট্টগ্রামে ফিরে বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে ঘটনাটি ঘটে। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়।
এ ঘটনার জেরে এরই মধ্যে চট্টগ্রাম নগর পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।




