আজ (শনিবার, ১৩ জুন) তামিম তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ ঘটনার নিন্দা জানান।
তামিম ইকবাল তার পোস্টে লেখেন, ‘নাঈম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে, কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাঈম আমাকে ফোন করার পর থেকে তাৎক্ষণিকভাবে যা যা করা দরকার, করার চেষ্টা করেছি আমি ও অন্য বোর্ড পরিচালকরা। সংশ্লিষ্ট সব জায়গায় আমরা কথা বলছি, নাঈম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি।’
আরও পড়ুন:
তিনি আর লেখেন, ‘বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া, হয়েছে আজকে সকালেই। এরপর আরও যা যা করণীয় আছে, সবকিছু করবো আমরা। নাঈম ও সব ক্রিকেটারের পাশে আমরা আছি সবসময়।’
এ ঘটনার জেরে এরই মধ্যে চট্টগ্রাম নগর পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল (শুক্রবার, ১২ জুন) রাতে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ শেষে চট্টগ্রামে ফিরে বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে ঘটনাটি ঘটে। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে খুলশী থানায় একটি মামলা দায়ের করা হয়।




