মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ পেস বোলারদের বিশ্রাম দিয়ে তারুণ্য নির্ভর দল সাজিয়েছেন নির্বাচকরা।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে গতি তারকা নাহিদ রানাকেও।
আরও পড়ুন:
ইমার্জিং এশিয়া কাপে আর ঘরোয়া ক্রিকেটে বৈচিত্রময় বোলিং আর লোয়ার অর্ডারে ব্যাটিং সামর্থ্যের কারণে মেইডেন কল পেয়েছেন ২৮ বছর বয়সী সাকলাইন।
স্কোয়াডে ফিরেছেন ডানহাতি পেসার রিপন মন্ডলও। আর কিউই সিরিজে অধিনায়ক লিটন দাসের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান।





