বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল

তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল
তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল | ছবি: সংগৃহীত
0

বিসিবি নির্বাচনে অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করেছে। আজ (রোববার, ৫ এপ্রিল) সকালে জাতীয় ক্রীড়া পরিষদে এ প্রতিবেদন দাখিল করা হয়।

তবে এই প্রতিবেদনে কাউকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেনি তদন্ত কমিটি। কমিটির পক্ষ থেকে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আসিফ মাহমুদকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও সাড়া দেননি তিনি।

আরও পড়ুন:

গত ১১ মার্চ সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানকে প্রধান করে ৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছিল। ১৫ কার্যদিবস সময় দেয়া হলেও এর আগেই প্রতিবেদন জমা দিয়েছে তারা।

এফএস