
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা স্থগিত, তদন্তে কমিটি গঠন
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুতের ঘটনায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ (শুক্রবার, ২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড; তদন্ত প্রতিবেদন পড়া শুরু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল প্রশাসনের গঠিত তদন্ত কমিটি দুই দফা সময় নিয়ে অবশেষে প্রতিবেদন জমা দিয়েছে। তবে তদন্তে কী উঠে এসেছে সে বিষয় জানাতে সকাল থেকেই চলছিলো কর্তৃপক্ষের নানান জল্পনা কল্পনা।

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে শোকজ
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাবে বাঁশ ব্যবহারের বিষয় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও এ কাজের সঙ্গে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানকেও শোকজ করা হয়েছে। আগামী একদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

লভ্যাংশ না নিয়ে আয়ের ওপর টাকা নেয়া হয়েছে: সংসদীয় স্থায়ী কমিটি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) পরীক্ষা-নিরীক্ষা থেকে অর্জিত লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ বাটোয়ারা করার মাধ্যমে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট আপত্তি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

জবিতে সংঘর্ষে তিন সদস্যের তদন্ত কমিটি; দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। একই সঙ্গে ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিকেএসপিতে কারাতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু; তদন্তে ক্রীড়া মন্ত্রণালয়
সাভারের বিকেএসপিতে দশম শ্রেণির কারাতে শিক্ষার্থী ইয়াসীন আরাফাত জিমের রহস্যজনক মৃত্যুর কারণ অনুসন্ধানে ৫ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ইবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (বুধবার, ১ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ; তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমের বিরুদ্ধে এক কিশোরীকে (১২) একাধিকবার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

দৌলতদিয়ায় পদ্মায় পড়লো বাস: তদন্তে ৭ সদস্যের কমিটি
রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ (শুক্রবার, ৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু: স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন
আদ-দ্বীন হাসপাতালে পরপর ছয় নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনাটি চিকিৎসাজনিত কোনো জটিলতায় ঘটেনি, বরং এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে বলে ধারণা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল বিভাগের যুগ্ম-সচিবের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল
বিসিবি নির্বাচনে অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করেছে। আজ (রোববার, ৫ এপ্রিল) সকালে জাতীয় ক্রীড়া পরিষদে এ প্রতিবেদন দাখিল করা হয়।