তানজিদের মেডেন ওয়ানডে সেঞ্চুরি

তানজিদের উদযাপন
তানজিদের উদযাপন | ছবি: সংগৃহীত
0

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান তামিম। আজ (রোববার, ১৫ মার্চ) পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৮ বল খেলে এ সেঞ্চুরি তুলে নেন তানজিদ।

টস হেরে প্রথমেই ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিলেন বাংলাদেশি দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। তবে সাইফ ৫৫ বলে ব্যক্তিগত ৩৬ রানে ১০৫ রানের জুটি গড়ে সাজঘরে ফিরে গেলেও আরেকপাশ আগলে ব্যাট চালিয়ে যাচ্ছেন তানজিদ।

আরও পড়ুন:

সাইফ ফিরে যাওয়ার পর মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত। তিনি তানজিদকে ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন। তবে ম্যাচের ৩০তম ওভারে হারিস রউফের বলে ‘লেগ বিফরের’ ফাঁদে পড়েন তিনি। ব্যক্তিগত ৩৪ বলে ২৭ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরার আগে তিনি তানজিদের সঙ্গে গড়েন ৫৩ রানের জুটি।

তানজিদের সঙ্গে এখন ৬ রানে ব্যাট করছেন লিটন কুমার দাস। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৭৭ রান।

এসএইচ