তানজিদ হাসান তামিম
একাধিক চমকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট দল ঘোষণা বিসিবির

একাধিক চমকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট দল ঘোষণা বিসিবির

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে বড় চমক তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন পেসার ইবাদত।

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ফিরলো বাংলাদেশ

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ফিরলো বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। সেই চাপ সামলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

পিএসএলের ১১তম আসরের জমকালো থিম সং প্রকাশ

পিএসএলের ১১তম আসরের জমকালো থিম সং প্রকাশ

ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League) বা পিএসএলের ১১তম আসরের দামামা বেজে উঠেছে। নতুন মৌসুমকে সামনে রেখে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে লিগের অফিসিয়াল থিম সং (Official theme song) ‘খেলেঙ্গে বিট পে’ (Khelenge Beat Pe) প্রকাশ করা হয়েছে। নতুন এই গানটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

তানজিদের মেডেন ওয়ানডে সেঞ্চুরি

তানজিদের মেডেন ওয়ানডে সেঞ্চুরি

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান তামিম। আজ (রোববার, ১৫ মার্চ) পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৮ বল খেলে এ সেঞ্চুরি তুলে নেন তানজিদ।

রাজশাহীকে হারিয়ে ফাইনালের টিকিট কাটলো চট্টগ্রাম

রাজশাহীকে হারিয়ে ফাইনালের টিকিট কাটলো চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট কেটে নিলো চট্টগ্রাম রয়্যালস।

পাঁচ ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন তানজিদ

পাঁচ ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন তানজিদ

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে পাঁচটি ক্যাচ নিয়েছেন তানজিদ হাসান তামিম। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) এমন কৃতিত্বে বিশ্বরেকর্ডে নাম লেখালেন এ টাইগার ক্রিকেটার।

তামিম-লিটনের জোড়া সেঞ্চুরিতে ঢাকার রানের পাহাড়

তামিম-লিটনের জোড়া সেঞ্চুরিতে ঢাকার রানের পাহাড়

এক ম্যাচে সর্বোচ্চ কতগুলো রেকর্ড হতে পারে? বিপিএল ইতিহাসে দলীয় সর্বোচ্চ রান, সর্বোচ্চ রানের পার্টনারশিপ, টি-টোয়েন্টিতে লিটন দাসের প্রথম সেঞ্চুরি, বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি, বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি কিংবা বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের একাধিক সেঞ্চুরি দেখলো আজ ক্রীড়াপ্রেমিরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস বনাম দুর্বার রাজশাহীর আজকের ম্যাচে এতসব রেকর্ড দেখা গেল।

সিরিজের দ্বিতীয় ম্যাচেও উইন্ডিজের জয়

সিরিজের দ্বিতীয় ম্যাচেও উইন্ডিজের জয়

১০ বছর পর বাংলাদেশের সিরিজ হার

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচে আগে ব্যাট করে ২২৭ রানের পুঁজি দাঁড় করায় টাইগাররা। হেসেখেলে এই রান পেরিয়ে যায় ক্যারিবিয়ানরা। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ১০ বছর পর সিরিজ হারলো টাইগাররা।