রিফিউজি আবেদন প্রত্যাহার, অস্ট্রেলিয়া থেকে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার

ইরানের নারী ফুটবল দলের সদস্যরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন
ইরানের নারী ফুটবল দলের সদস্যরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন | ছবি: সংগৃহীত
0

ইরানের সফররত নারী ফুটবল দলের সাত সদস্যের মধ্যে আরও তিনজন আবেদন থেকে সরে দাঁড়িয়েছেন, যারা অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েছিলেন। তারা ইরানে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানি গণমাধ্যম ও অস্ট্রেলীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এর আগে সপ্তাহের শুরুতে এক খেলোয়াড় তার আবেদন প্রত্যাহার করে দলের অন্য সদস্যদের সঙ্গে মালয়েশিয়া হয়ে ইরানে ফেরার প্রক্রিয়ায় যোগ দেন।

আরও পড়ুন:

এর আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানোর কারণে নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার পর সফররত নারী ফুটবল দলের সাত সদস্য ছয় খেলোয়াড় ও সহায়ক স্টাফের একজন সদস্য অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েছিলেন।

ইরানের ফারস বার্তা সংস্থা জানিয়েছে, দুই খেলোয়াড় এবং দলের লজিস্টিকস বিভাগের এক সদস্য তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং তারা দেশে ফিরবেন।

এএম

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!