গ্রেপ্তার হওয়া ব্যক্তি পাঞ্জাবের তারন তারান জেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। ভারত-ভুটান সীমান্তের নিকটবর্তী হাসিমারায় ভারতীয় সেনাবাহিনীর একটি ছাউনি রয়েছে, যেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পাঞ্জাবের ফাজিলকা থানায় গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছিল।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৌমিত্র সিংহ সরকার জানান, ‘আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সামরিক বাহিনীর শ্রেণিবদ্ধ তথ্য ফাঁসের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ শিলিগুড়ি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামির ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন, যাতে পাঞ্জাব পুলিশ তাকে নিজ রাজ্যে নিয়ে গিয়ে বিচার প্রক্রিয়া সম্পাদন করতে পারে। এ ঘটনায় তার এক সহযোগী পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





