টুর্নামেন্ট শুরুর আগেই প্রি-সিডিং পদ্ধতিতে সুপার এইটের গ্রুপিং চূড়ান্ত করেছিল আইসিসি। যেখানে ভারতকে এ-১, অস্ট্রেলিয়াকে বি-১, ওয়েস্ট ইন্ডিজকে সি-২ ও দক্ষিণ আফ্রিকাকে ডি-২ ধরে একটি গ্রুপ ওয়ান চূড়ান্ত করে রাখা হয়।
অন্যদিকে পাকিস্তানকে এ-২, শ্রীলঙ্কাকে বি-২, ইংল্যান্ডকে সি-১ ও নিউজিল্যান্ডকে ডি-১ ধরে গ্রুপ টু চূড়ান্ত করে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
আরও পড়ুন:
এদিকে মূল আসরে গ্রুপ পর্বের খেলায় ফলাফলের ভিন্নতায় বদলে গেছে সমীকরণ। যার ফলে চার গ্রুপের চ্যাম্পিয়ন দল গ্রুপ ওয়ানে এবং রানার্স আপ দলগুলো গ্রুপ টু-তে জায়গা পেয়েছে।
প্রি-সিডিং নিয়মের কারণেই এমন ভারসাম্যহীনতা সৃষ্টি হওয়ায় টুর্নামেন্টের ফরম্যাট নিয়েই এখন বিতর্কের মুখে আইসিসি।




