শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারের পর প্রশ্ন উঠেছে— অজিরা কি বিশ্বকাপকে গুরুত্ব দেয় না? এমন অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড।
আরও পড়ুন:
কোচ জানান, তাদের অগ্রাধিকারেই ছিল বিশ্বকাপ। এছাড়া ২০২১ সালে শিরোপা জয়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি জানান, বিশ্বকাপকে অবহেলা করার প্রশ্নই আসে না। ব্যাটিং ইউনিটে ভারসাম্য ছিল বলেও দাবি তার।
মূলত চোট ও তিন ফরম্যাটের চাপ প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। তবে হতাশা নিয়েও টুর্নামেন্ট শেষ করলেও, দল যে যথেষ্ট ভালো ছিল, সেই বিশ্বাস নিয়ে দেশে ফিরেছে অস্ট্রেলিয়া।




