আজ (রোববার, ১৫ মার্চ) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
আব্দুল আলিম জানান, খিলক্ষেতের খাঁ পাড়ায় একটি মন্দিরের পাশে মাটির নিচ থেকে ক্রেন দিয়ে বৈদ্যুতিক তার তোলার সময় পাশে থাকা অপর একটি বৈদ্যুতিক খুঁটি তারের সঙ্গে স্পর্শ হলে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা সবাই বৈদ্যুতিক কাজে নিয়োজিত ছিলেন।’




