Recent event

নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ শুরু শ্রীলঙ্কার

0

ডাম্বুলায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ১৭ রানের মাথায় পাথুম নিশাঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে এরপরই আভিষ্কা ফার্নান্দো ও কুশাল মেন্ডিসের দুইশোর্ধ জুটিতে শক্ত পায় লঙ্কানরা।

সেঞ্চুরি তুলে নিয়ে ইশ সোদির বলে আউট হন আভিষ্কার আর জ্যাকব ডাফির বলে আউট হবার আগে কুশাল মেন্ডিস ১২৮ বলে ১৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষ দিকে অধিনায়ক আসালাঙ্কার ৪০ রানের ছোট্ট ক্যামিওতে ৫ উইকেটে স্কোরবোর্ডে ৩২৪ রান করে শ্রীলঙ্কা।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টির কারণে ২৭ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় লক্ষ্যে পৌঁছাতে পারেনি কিউইরা। সর্বোচ্চ ৪৮ রান এসেছে ওপেনার উইল ইয়ংয়ের ব্যাট থেকে।

এএম