বাংলাদেশের নারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলে একাধিক পরিবর্তন

মাঠে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের একাংশ
মাঠে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের একাংশ | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দল থেকে বাদ পড়েছেন একাধিক নিয়মিত মুখ।

ইনজুরির কারণে এই দল থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ল সোফি মলিনিউ এবং বোলিং অলরাউন্ডার লুসি হ্যামিল্টন। তবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাদের পাওয়া যাবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সোফি মলিনিউ না থাকায় বাংলাদেশ সিরিজে অধিনায়ক থাকবেন তালিয়া ম্যাকগ্রা। এছাড়া দুই সিরিজ থেকেই বাদ পড়েছেন ডার্সি ব্রাউন। ডানহাতি এই ফাস্ট বোলার লম্বা সময় ধরেই ভুগছেন পিঠের ইনজুরিতে।

আরও পড়ুন:

বাদ পড়ার তালিকায় আরও আছেন গ্রেস হ্যারিস। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও বাংলাদেশ বা নিউজিল্যান্ড সিরিজে তাকে বিবেচনা করছে না অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, আগামী ৯ থেকে ১৪ অক্টোবর ব্রিসবেনে মাঠে গড়াবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ নারী দলের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

এসএইচ