Recent event

অধিনায়ক বাবর আজমকে ছাড়িয়ে গেলেন রোহিত শর্মা

0

টি-টোয়েন্টিতে জয়ের দিক দিয়ে অধিনায়ক হিসেবে বাবর আজমকে ছাড়িয়ে গেলেন রোহিত শর্মা। বিশ্বকাপের সেমিফাইনালে এই মাইলফলক স্পর্শ করেন ভারতীয় এই ব্যাটার।

সীমিত ওভারের ক্রিকেটে দলপতি হিসেবে বৃহস্পতিবার ৪৯তম জয় পেয়েছেন রোহিত শর্মা। শেষ আটে অজিদের বিপক্ষে ম্যাচ জয়ের মাধ্যমে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের পাশে অবস্থান করছিলেন ভারত অধিনায়ক।

অর্থাৎ টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ড এখন তার দখলে। এবারের বিশ্বকাপের ফাইনাল জিতলে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে জয়ের ফিফটি করবেন রোহিত শর্মা। শনিবার (২৯ জুন) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তার দল।