পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছিলো ২০০২ সালে। তবে পরের ২৪ বছরে কোয়ার্টার ফাইনালের চৌকাঠ পেরোতে পারেনি সেলেসাওরা।
আরও পড়ুন:
অবশ্য কাফু বিশ্বাস করেন ২০২৬ সালের আসর ব্রাজিলের বিশ্বকাপ জেতার উপযুক্ত সময়। ৫৫ বছর বয়সী কাফু আরও বলেন, ‘কার্লো আনচেলত্তির মতো ধারাবাহিকভাবে শিরোপা জয়ী কোচ ফুটবলে ব্রাজিলের শ্রেষ্ঠত্ব আরও বাড়িরে তুলবে।’
তবে নেইমারকে বিশ্বকাপে স্কোয়াডে রাখা উচিত কিনা সেই উত্তরের ভার আনচেলত্তির ওপর ছেড়ে দিয়েছেন তিনি। ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি।





