আজ (শনিবার, ৪ জুলাই) দুপুরে উপজেলার অরণকোলা এলাকায় এ মেডিকেল ইন্ডাস্ট্রিজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
আরও পড়ুন:
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসমিন মুনিরা, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইবসহ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডা. কামরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বক্তব্যে বলেন, ‘দেশে বর্তমানে চিকিৎসা সরঞ্জামের জন্য ব্যাপকভাবে আমদানির ওপর নির্ভরশীল। ফলে চিকিৎসা খরচ বৃদ্ধি পায় এবং জরুরি পরিস্থিতিতে সরঞ্জাম সরবরাহে বিলম্ব হয়ে থাকে।’
তিনি বলেন, ‘বৈদেশিক মুদ্রার উপরও এর নেতিবাচক প্রভাব পড়ে। মেগাসান মেডিক্যাল ইন্ডাস্ট্রিজ সরঞ্জাম উৎপাদন করে আমদানি নির্ভরতা কমিয়ে আনবে এবং আন্তর্জাতিক মানের মেডিকেল পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের স্বাস্থ্য খাত ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’





