
শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী, নাকি শরণার্থী—অমিত শাহকে প্রশ্ন অভিষেকের
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভার নির্বাচনি প্রচারণায় এসে অনুপ্রবেশ ইস্যুতে মমতা ব্যানার্জির সরকারকে ক্রমাগত নিশানা করে চলেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-প্রত্যেকেরই অভিযোগ তৃণমূল কংগ্রেসের সরকার অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করে আসছে। এমনকি বিজেপির নির্বাচনি ইশতেহারেও এ বিষয়টিতে প্রাধান্য দেয়া হয়েছে।

শিগগিরই ভোলা-বরিশাল সেতুর নির্মাণ সময়সূচি ঘোষণা করা হবে: মন্ত্রী রবিউল
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রাবিউল আলম জানিয়েছেন, দেশের দীর্ঘতম সেতু—যা ভোলা দ্বীপ জেলা ও বরিশালকে সংযুক্ত করবে—তার নির্মাণ সময়সূচি শিগগিরই ঘোষণা করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।

ক্ষমতায় এসে ভয়ের পরিবেশ দূর করা হবে—নির্বাচনি প্রচারণায় মোদির আশ্বাস
ভারতের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণায় নেমেই পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এ নির্বাচনে অপরাধকারীরা বাংলা থেকে ভয়ে পালাবে। বিজেপির মহা বিজয় থেকে মানুষের ভরসা তৈরি হবে। বাংলা থেকে ভয়ের পরিবেশ পালাবে। আমি আপনাদের ভরসা দিচ্ছি, এবার নির্বাচনের পর এদের এই পাপের হিসাব নেয়া হবে। ৪ মের ভোট গণনার পর আইন নিজের মতো কাজ করবে। সে যত বড়ই গুন্ডা হোক না কেন, এবার ন্যায় দিয়েই ছাড়বো।

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন: ডা. জাহিদ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন এ কথা জানান।

নির্বাচনি অনিয়ম-সহিংসতার বিচার চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে মঞ্জুর চিঠি
নির্বাচনি প্রচারণায় বাধা, হামলা ও সহিংসতার ঘটনার বিচার চেয়ে রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী-২ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুর পক্ষে চিঠিটি রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করেন প্রধান নির্বাচনি এজেন্ট আ.ন.ম আবদুর রহিম।

বাবা-মা’র কবর জিয়ারতে নির্বাচনি প্রচারণা শেষ করেছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষ করে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল (সোমবার, ৯ ফেব্রুয়ারি) গভীর রাতে নিজের নির্বাচনি প্রচারণা শেষ করেন তিনি।

জামায়াত দেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের ওপর জনগণ আস্থা রাখবে না: আমিনুল হক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক বলেছেন, জামায়াত সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই, কারণ যেই সংগঠন বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা দেশের নারীদের অসম্মান করে কথা বলে, তাদের ওপরে এদেশের জনগণ কখনোই আস্থা রাখবে না। আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমেই তারা জামায়াতকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।

একটি দল এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে মা–বোনদের বিভ্রান্ত করছে: তারেক রহমান
কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, একটি দলের লোকজন মা–বোনদের বায়বীয় প্রতিশ্রুতি দেখিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সতর্ক না থাকলে শত শহিদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার আবারও হুমকির মুখে পড়তে পারে।’

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াত আমির ও ৭টা থেকে রাত ৮টার মধ্যে বিএনপি চেয়ারম্যান ভাষণ দেবেন বলে জানা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে কাল
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা আগামীকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনি প্রচারণা ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে।

মির্জা আব্বাস ‘গ্যাংস্টার’, শাপলা চত্বরে গণহত্যা তার জন্যই হয়েছে: পাটওয়ারী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’ অ্যাখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, ‘তার জন্যই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে।’ আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রচারণাকালে এসব দাবি করেন তিনি।

মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
আসন্ন জাতীয় নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।