গতকাল (বৃহস্পতিবার, ৯ জুলাই) রাত ১০টায় পাবনার চাটমোহরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন তিনি।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘দিল্লির কোনো দলের কাছে বাংলাদেশ কি নিরাপদ থাকতে পারে? দেশের দলকেই আপনাদেরকে বেছে নিতে হবে।’
বাংলাদেশের বর্তমান সিস্টেমে সাধারণ মানুষ কোনো সুবিধা পায়না উল্লেখ করে সারজিস বলেন, ‘প্রত্যেক জায়গায় দালাল ধরে, টাকা দিয়ে, কাউকে দিয়ে ফোন করিয়ে সুবিধা পেতে হয়। এটা বাংলাদেশের কোনো সিস্টেম হতে পারে না, স্বাধীন স্বার্বভৌম কল্যাণকর রাষ্ট্র হতে পারে না। ক্ষমতাবানরা নিজেদের স্বার্থ উদ্ধার করলেও, হাজারো সাধারণ মানুষ সেখানে মাথা ঠুকে মরে। এটা দেশ হতে পারে না।’
আরও পড়ুন:
বিগত ১৬ বছর প্রশাসনকে দলীয় প্রশাসন হিসেবে দেখা গেছে বলে দাবি করে সারজিস বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার দলীয় প্রশাসন কিন্তু তাকে রক্ষা করতে পারেনি। শেখ হাসিনা নিজে শেষ হয়েছেন, দলটাকেও শেষ করে দিয়েছেন।’
তাই পুলিশ বাহিনীকে জনগণ আর দেশের বাহিনী এবং স্বার্ভভৌমত্বের প্রতিক হয়ে ওঠার আহবানও জানান তিনি।
এনসিপির পাবনা জেলা শাখার আয়োজনে এবং জেলা কমিটির আহ্বায়ক খন্দকার আক্তার হোসেন লেবু সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, এনসিপির যুগ্ম-সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, এনসিপির যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, চাটমোহর উপজেলা কমিটির সদস্য সচিব খায়রুল ইসলামসহ অনেকে।
এর আগে, রাত ৯টায় এনসিপির উদ্যোগে চাটমোহর কলেজ মাঠ থেকে শুরু হওয়া পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বালুচর মাঠে এসে শেষ হয় এবং সমাবেশ শুরু হয়।





