
বেনজীরের জামিন আদেশ বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর আহমেদের জামিন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ দুবাই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছে— এটি আমরা শুনেছি। দুবাই রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। আমরা সার্টিফাই কপি সংগ্রহের চেষ্টা করছি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাই এ ল ফার্ম নিয়োগ করেছে।

‘দিল্লির দলের’ কাছে বাংলাদেশ নিরাপদ কি না— প্রশ্ন তুললেন সারজিস
‘দিল্লির দলের’ কাছে বাংলাদেশ নিরাপদ কি না—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, আওয়ামী লীগরা তো খুনি স্বৈরাচার; এই বাংলাদেশে একটি গণহত্যা করে পালিয়ে গিয়েছে, তাদের পতন হয়েছে। ‘তাদের জন্ম যেখানে, সেখানে দাফনও হয়ে গেছে।’— স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ কথা বলেছেন বলেও উল্লেখ করেন সারজিস।

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুলও ইসলাম নয়, জামায়াতও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামও ইসলাম নয়। সবকিছুতে এভাবে ইসলামের দোহাই দেয়া ঠিক নয়।’ আজ (মঙ্গলবার, ৯ জুন) জাতীয় সংসদে বিরোধীদলের সমালোচনার জবাবে এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

বিএনপির কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি: সালাউদ্দিন আহমদ
আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনে এলাকায় দলীয় অবস্থান জানিয়েছেন তিনি।

‘ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যমুনায় দেড় ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।