
আ.লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিএনপির ওপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার চালিয়েছে। তাদের ক্ষমতা থেকে নামাতে বিএনপি’র যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে। সেই জায়গা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।

আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিণতি কী হবে, সেটি আদালতই নির্ধারণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমরা এক্সিকিউটিভ অর্ডারে কোনও রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না। তবে বিচারিক প্রক্রিয়ায় অবশ্য আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কী হবে।’ আজ (বুধবার, ৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাজধানীতে সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার
সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‘দিল্লির দলের’ কাছে বাংলাদেশ নিরাপদ কি না— প্রশ্ন তুললেন সারজিস
‘দিল্লির দলের’ কাছে বাংলাদেশ নিরাপদ কি না—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, আওয়ামী লীগরা তো খুনি স্বৈরাচার; এই বাংলাদেশে একটি গণহত্যা করে পালিয়ে গিয়েছে, তাদের পতন হয়েছে। ‘তাদের জন্ম যেখানে, সেখানে দাফনও হয়ে গেছে।’— স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ কথা বলেছেন বলেও উল্লেখ করেন সারজিস।

দেশবাসীকে আরও একবার জীবন দেয়ার আহ্বান জামায়াত আমিরের
দেশবাসীকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরও একবার জীবন দেয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা সরকার এখন সেই একই পথে হাঁটছে।

চুরি করা টাকায় ফ্যাসিস্ট দল সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা করছে: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণের থেকে লাখ লাখ কোটি কোটি চুরি করা টাকা দিয়ে ফ্যাসিস্ট দল দেশের মধ্যে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। তারা গুম ও খুনের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা বা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ধানমণ্ডি ৩২-সহ আশপাশের এলাকায় পুলিশি চেকপোস্ট বসিয়ে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

ফরিদপুরে সেনা মোতায়েন; আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে থাকবে ১২৫ সদস্য
কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ (সোমবার, ২২ জুন) বিকেল ৬টার দিকে সেনাবাহিনীর একটি দল ফরিদপুর শহরে প্রবেশ করে এবং দায়িত্ব গ্রহণ করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন: সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সবসময় তৎপর থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ্য করায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। আজ (সোমবার, ২২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষের সামনে এসব কথা বলেন তিনি।

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর দোসরদের দেশব্যাপী অস্থিরতা তৈরির প্রতিবাদ এবং মাদক প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আ. লীগ কোনো বাংলাদেশপন্থি দল না, এটি ভারতের এক্সটেনশন: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ কোনো বাংলাদেশপন্থি দল না, এটি ভারতের একটি এক্সটেনশন। জনগণ যাদের তাড়িয়ে দিয়েছে তারা আর বাংলাদেশে আসতে পারবে না। দুনিয়াতে আপনারা যত জুলুম করেছেন এ জুলুমের শাস্তি আপনাদের ওপর পতিত হচ্ছে।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র মারা গেছেন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মারা গেছেন। আজ (শনিবার, ৭ জানুয়ারি) সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।